আরব আমিরাতে তাপমাত্রা নামল মাইনাস ২ ডিগ্রিতে
জেবেল জাইস। ফাইল ছবি
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২২ জানুয়ারি ২০২৬ | ১১:৪১ | আপডেট: ২২ জানুয়ারি ২০২৬ | ১২:২০
সংযুক্ত আরব আমিরাতের জেবেল জাইস শহরে সর্বনিম্ন মাইনাস ২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। যা এই মৌসুমে ওই অঞ্চলটির সর্বনিম্ন তাপমাত্রা।
বৃহস্পতিবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে খালিজ টাইমস।
দেশটির জাতীয় আবহাওয়া কেন্দ্র জানিয়েছে, ভোর ৫.৪৫ মিনিটের দিকে ওই অঞ্চলে সর্বনিম্ন মাইনাস ২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।
আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছিল, জানুয়ারির দ্বিতীয়ার্ধে দেশটিতে শীতের তীব্রতা বৃদ্ধি পাবে।
তবে এটি দেশটির সর্বনিম্ন তাপমাত্রা নয়। ২০১৭ সালের ৩ ফেব্রুয়ারিতে সংযুক্ত আরব আমিরাতের ইতিহাসে সর্বনিম্ন মাইনাস ৫.৭ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল। দেশটির সর্বোচ্চ শৃঙ্গ জেবেল জাইসের ঢালে এই তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল।
- বিষয় :
- শীত
- আরব আমিরাত
- সর্বনিম্ন তাপমাত্রা
