ঢাকা বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬

আমিরাতের সঙ্গে চুক্তি হওয়ায় বেজায় খুশি নেতানিয়াহু

আমিরাতের সঙ্গে চুক্তি হওয়ায় বেজায় খুশি নেতানিয়াহু
×

ফাইল ছবি

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৪ আগস্ট ২০২০ | ০৪:১৯

সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে চুক্তি হওয়ায় বেজায় খুশি হয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। আমিরাতের সঙ্গে ইসরায়েলের এই চুক্তিকে মুসলিম দেশগুলো ভালভাবে না নিলেও তার ধারণা, মুসলিম বিশ্বের সঙ্গে ইসরায়েলের সম্পর্ক স্থাপনে এই চুক্তি দারুণ কাজ দেবে। এই চুক্তিতে উৎসাহিত হয়ে আরো মুসলিম দেশ তার দেশের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্কোন্নয়নে এগিয়ে আসবে। খবর পার্সটুডে’র 

নেতানিয়াহু আমিরাতের সঙ্গে এই চুক্তিকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেন। এর আগে চুক্তিতে মধ্যস্থতাকারী যুক্তরাষ্ট্রেরপ্রেসিডেন্ট ডোনাল্ড এই চুক্তিকে ‘ঐতিহাসিক’ বলে মন্তব্য করে তার টুইটে। ইসরায়েলের সঙ্গে আমিরাতের এই চুক্তিকে আগামী প্রেসিডেন্ট নির্বাচনে ট্রাম্পের জন্য খুবই গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে। যুক্তরাষ্ট্রের ইহুদি ভোটারদের মনোরঞ্জনে এটা খুবই কাজ দিতে পারে। নির্বাচনের আগে এটা ট্রাম্পের জন্য বিশাল কূটনৈতিক সাফল্য হিসেবে মনে করা হচ্ছে। 

এদিকে আমিরাতের পর এবার বাহরাইনও ইসরায়েলে সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করবে বলে জানা গেছে। ইসরায়েলি গণমাধ্যমের বরাত দিয়ে আনাদোলু এজেন্সি এ কথা জানিয়েছে।

নাম প্রকাশে অনিচ্ছুক একজন ইসরায়েলি কর্মকর্তার বরাত দিয়ে শুক্রবার দেশটির পাবলিক ব্রডকাস্টিং এজেন্সি (কেএএন) এ খবর প্রকাশ করেছে। তবে উভয় দেশের মধ্যে কবে নাগাদ চুক্তি সই হবে সে বিষয়ে কিছু জানায়নি ওই সূত্রটি। বাহরাইন এবং ইসরায়েলও এ বিষয়ে কোনও আনুষ্ঠানিকভাবে কিছু বলেনি। সংযুক্ত আরব আমিরাত ও ইসরায়েলের মধ্যকার ওই চুক্তি অনুযায়ী অধিকৃত পশ্চিম তীরের অংশ সংযুক্তির পরিকল্পনা আপাতত স্থগিত রাখবে তেলআবিব। 

এসময় আরব এবং মুসলিম বিশ্বের অন্যান্য দেশের সঙ্গে সম্পর্ক স্থাপনের প্রচেষ্টা অব্যাহত রাখবে তারা। কিছু কিছু দেশ ওই চুক্তিকে স্বাগত জানিয়েছে। তবে বেশির ভাগ মুসলিম দেশই তীব্র প্রতিক্রিয়া দেখিয়েছে।

আরও পড়ুন

×