ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

প্রেসিডেন্ট ট্রাম্প ব্যর্থ নেতা : কমলা হ্যারিস

প্রেসিডেন্ট ট্রাম্প ব্যর্থ নেতা : কমলা হ্যারিস
×

কমলা হ্যারিস

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২০ আগস্ট ২০২০ | ০১:৪৩

যুক্তরাষ্ট্রের বৃহত্তম দল ডেমোক্রেটিক পার্টির ভাইস প্রেসিডেন্ট পদে আনুষ্ঠানিক মনোনয়ন পেয়েছেন ভারতীয় বংশোদ্ভূত কমলা হ্যারিস। বুধবার রাতে দলের জাতীয় কনভেনশনে তাকে এ মনোনয়ন দেওয়া হয়। অনুষ্ঠানে ভাষণে প্রতিদ্বন্দ্বী রিপাবলিকান পার্টির প্রেসিডেন্ট প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের সমালোচনা করে কমলা বলেন, ট্রাম্প একজন ব্যর্থ নেতা। আগামী ৩ নভেম্বরের প্রেসিডেন্ট নির্বাচনে ট্রাম্প ও তার ভাইস প্রেসিডেন্ট প্রার্থী মাইক পেন্সকে চ্যালেঞ্জ করেন কমলা। খবর বিবিসির।

করোনাভাইরাস মহামারির কারণে হাজারো ভোটার-সমর্থকের উপস্থিতিতে জমজমাট জাতীয় সম্মেলন করতে পারছে না ডেমোক্রেটিক পার্টি। গত সোমবার শুরু হওয়া ভার্চুয়াল সম্মেলনে নেতাদের কারো রেকর্ড করা বক্তব্য প্রচার করা হচ্ছে, কখনো সরাসরি ভিডিও কনফারেন্সে বক্তব্য দিচ্ছেন নেতারা। বৃহস্পতিবার রাতে ভাষণ দেবেন দলের প্রেসিডেন্ট প্রার্থী জো বাইডেন। 

সম্মেলনের তৃতীয় দিনে বুধবার রাতে ভাইস প্রেসিডেন্ট প্রার্থী কমলা হ্যারিস উইলমিংটনের একটি হোটেলের বলরুম থেকে ভিডিও কনফারেন্সে বলেন, আমরা মহাসংক্রমণের মধ্যে দাড়িয়ে আছি। অথচ প্রেসিডেন্ট ট্রাম্প আমাদের অব্যাহত বিশৃংখলার মধ্যে ঠেলে দিয়েছেন। এই অক্ষমতা আমাদের ভীত-সন্ত্রস্ত করে দেয়। এই নির্বুদ্ধিতা আমাদের অসহায় করে তোলে। 

তিনি বলেন, অথচ একটি বিষয় ঠিক যে আমরা আরো ভালো করতে পারতাম, আরো বেশি কিছু পেতে পারতাম। তাই আমাদের এমন একজন প্রেসিডেন্ট নির্বাচিত করতে হবে যিনি ব্যতিক্রম হবে, ভালো কিছু করবেন, গুরুত্বপূর্ণ কাজ করবেন। 

কমলা বলেন, বণর্বাদের কোনো টিকা নেই। আমাদের কাজ করতে হবে। ডোনাল্ড ট্রাম্পের ব্যর্থতায় আমাদের অনেক জীবন দিতে হয়েছে। জীবিকা কেড়ে নিয়েছে। 

যুক্তরাষ্ট্রের ভোটারদের কাছে মিনতি করে তিনি বলেন, আমি ও জো বাইডেন করোনা মহামারি ও বর্ণবিদ্বেষে বিধ্বস্ত দেশকে পুনর্নিমাণ করার সুযোগ চাই। 

আরও পড়ুন

×