ইসরায়েলের বেন গুরিয়ন বিমানবন্দরে ৩ বিমান ক্ষতিগ্রস্ত
ফাইল ছবি: এএফপি
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৮ মার্চ ২০২৬ | ২২:৫৯
ইসরায়েলের তেল আবিবের কাছে বেন গুরিয়ন আন্তর্জাতিক বিমানবন্দরে ভূপাতিত করা ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষের আঘাতে তিনটি ব্যক্তিগত বিমান ‘বড় ধরনের’ ক্ষতিগ্রস্ত হয়েছে। ইসরায়েল বিমানবন্দর কর্তৃপক্ষ এ খবর জানিয়েছে।
গত কয়েক দিনে এ ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেছে। ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষের আঘাতে একটি বিমানে আগুন ধরে গিয়েছিল।
গত ২৮ ফেব্রুয়ারি ইরানে যুক্তরাষ্ট্র–ইসরায়েলের যৌথ হামলা শুরুর পর থেকে এ পর্যন্ত মধ্যপ্রাচ্যের যুক্তরাষ্ট্রের চারটি সামরিক উড়োজাহাজ বিধ্বস্ত হয়েছে।
যুদ্ধের শুরুর দিকে কুয়েতে দেশটির নিরাপত্তা বাহিনীর সদস্যরা ‘ভুলবশত’ গুলি করে তিনটি মার্কিন যুদ্ধবিমান ভূপাতিত করে। পরে ইরাকে যুক্তরাষ্ট্রের জ্বালানি পরিবহনকারী (রিফুয়েলিং) একটি উড়োজাহাজ বিধ্বস্ত হয়।
ইরাকে বিমান ভূপাতিত হওয়ার বিষয়ে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) দাবি করে, ‘শত্রুপক্ষ বা মিত্রপক্ষের গুলিতে’ উড়োজাহাজটি বিধ্বস্ত হয়নি। তবে ইরাকের ইসলামিক রেজিস্ট্যান্স নামের একটি গোষ্ঠী দাবি করেছে, তারা উড়োজাহাজটি ভূপাতিত করেছে। সূত্র: আল–জাজিরা
- বিষয় :
- ইসরায়েল
- বিমানবন্দর
- বিমান
