ঢাকা শুক্রবার, ০৫ জুন ২০২৬

বগুড়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্বামী-স্ত্রীর মৃত্যু

বগুড়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্বামী-স্ত্রীর মৃত্যু
×

প্রতীকী ছবি

বগুড়া ব্যুরো

প্রকাশ: ০৪ জুন ২০২৬ | ২১:২১

বগুড়ার কাহালুতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক দম্পতির মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার বেলা তিনটার দিকে উপজেলার মুরইল ইউনিয়নের বেলঘড়িয়া দক্ষিণপাড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন উপজেলার মুরইল ইউনিয়নের বেলঘড়িয়া দক্ষিণপাড়া গ্রামের আনোয়ার হোসেন (৬০) ও তার স্ত্রী রমিছা খাতুন (৫৫)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার বিকেল তিনটার দিকে পুটু মিয়া নামে স্থানীয় এক ব্যক্তি ওই বাড়িতে পানি খেতে যান। এ সময় তিনি ঘরের ভেতর আনোয়ার ও রমিছাকে বৈদ্যুতিক লাইনের তারের সঙ্গে জড়িয়ে থাকতে দেখে চিৎকার শুরু করেন। তার চিৎকারে স্থানীয় লোকজন ছুটে এসে কাহালু থানা পুলিশকে খবর দেন। খবর পেয়ে কাহালু থানা পুলিশ মরদেহ দুটি উদ্ধার করে থানায় নিয়ে আসে।

কাহালু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি। সেখানে গিয়ে আনোয়ার হোসেন ও তার স্ত্রী রমিছা খাতুনের মরদেহ উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে দেখা গেছে, তাদের রান্নাঘরের চালের সঙ্গে বৈদ্যুতিক তার লেগে ছিল। ঘরের ওই তারের বিভিন্ন অংশ ছেঁড়া এবং লিকেজ ছিল। সেখান থেকেই পুরো ঘর বিদ্যুতায়িত হয়ে এই দুর্ঘটনা ঘটেছে।

ওসি আরও জানান, মরদেহ দুটি বর্তমানে থানা হেফাজতে রয়েছে। নিহতদের পরিবারের লোকজনদের খবর দেওয়া হয়েছে। তারা এলে আলোচনা সাপেক্ষে পরবর্তী আইনি ব্যবস্থা ও মরদেহ হস্তান্তরের প্রক্রিয়া সম্পন্ন করা হবে।

আরও পড়ুন

×