ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

পুলিশ সদস্যকে কুপিয়ে জখম, দুই নারী গ্রেপ্তার

পুলিশ সদস্যকে কুপিয়ে জখম, দুই নারী গ্রেপ্তার
×

ছবি: সমকাল

কুমিল্লা প্রতিনিধি

প্রকাশ: ০৪ জুন ২০২৬ | ২১:৪৫

জাতীয় জরুরি সেবার ৯৯৯ এ নম্বরে কল পেয়ে ঘটনাস্থলে গিয়ে হামলার শিকার হয়েছে পুলিশ। গত বুধবার রাতে কুমিল্লার বুড়িচং উপজেলার রামচন্দ্রপুর পূর্বপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় দুই নারীকে গ্রেপ্তার করা হয়েছে।

তারা হলেন– রামচন্দ্রপুর গ্রামের ইকবাল হোসেনের স্ত্রী লিজা আক্তার ও নেয়ামুল কবিরের স্ত্রী শেফালী বেগম।

জানা গেছে, গত বুধবার রাত ১০টার দিকে বুড়িচং উপজেলার রামচন্দ্রপুর পূর্বপাড়া এলাকায় একটি পারিবারিক বিরোধকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটে। এই ঘটনায় জাতীয় জরুরি সেবার ৯৯৯ এ নম্বরে ফোন পেয়ে তদন্তে যায় দেবপুর পুলিশ ফাঁড়ির একটি দল। পুলিশ সদস্যরা ঘটনাস্থলে পৌঁছালে কয়েকজন ব্যক্তি ধারাল অস্ত্র নিয়ে তাদের ওপর হামলা চালায়। কনস্টেবল মো. ফোরকানকে কুপিয়ে জখম করা হয়। খবর পেয়ে বুড়িচং থানার ওসি লুৎফুর রহমানের নেতৃত্বে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

আহত পুলিশ সদস্যকে প্রথমে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। কিন্তু তাঁর শারীরিক অবস্থার অবনতি হলে গতকাল বৃহস্পতিবার সকালে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

বুড়িচং থানার ওসি লুৎফুর রহমান জানান, এ ঘটনায় পুলিশের দায়িত্ব পালনে বাধা এবং হত্যাচেষ্টার অভিযোগে চারজনের নাম উল্লেখ করে মামলা করা হয়েছে। দুই নারীকে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়েছে। অন্য আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

আরও পড়ুন

×