হিজবুল্লাহর রকেট হামলায় ইসরায়েলে নিহত ১, আহত অনেকে
ছবি: নিউইয়র্ক টাইমস
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৬ মার্চ ২০২৬ | ২৩:১০
লেবাননভিত্তিক সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর ছোড়া রকেট হামলায় ইসরায়েলের উত্তরাঞ্চলে একজন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও অনেকে। উত্তরাঞ্চলের নাহারিয়া শহরে এই হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে ইসরায়েলি কর্তৃপক্ষ।
এদিকে দিনভর ইরান ও হিজবুল্লাহর হামলার কারণে তেল আবিব, মধ্যাঞ্চল ও পশ্চিম জেরুজালেমজুড়ে সাইরেন বেজে ওঠে। তেল আবিবসহ গানাই টিকভা ও কাফার কাসিম এলাকায় হামলার প্রভাব পড়ার খবর পাওয়া গেছে।
ইসরায়েলি গণমাধ্যমের খবরে বলা হয়েছে, বৃহস্পতিবারের এসব হামলায় অন্তত ২৫ জন আহত হয়েছেন। সূত্র: আল-জাজিরা
- বিষয় :
- হিজবুল্লাহ
- রকেট হামলা
- নিহত
- ইসরায়েল
