ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

ইস্তাম্বুলে ইসরায়েলি কনস্যুলেটের সামনে গোলাগুলি, বন্দুকধারী নিহত

ইস্তাম্বুলে ইসরায়েলি কনস্যুলেটের সামনে গোলাগুলি, বন্দুকধারী নিহত
×

ইসরায়েলি কনস্যুলেটের সামনে পুলিশের কর্মকর্তারা। মঙ্গলবার ইস্তাম্বুলে। ছবি: এএফপি

এএফপি

প্রকাশ: ০৭ এপ্রিল ২০২৬ | ১৮:২৫

তুরস্কের ইস্তাম্বুলে ইসরায়েলি কনস্যুলেটের সামনে পুলিশের সঙ্গে বন্দুকধারীদের গোলাগুলি হয়েছে। এতে এক বন্দুকধারী নিহত ও দুজন আহত হয়েছেন। হামলার মূল লক্ষ্যবস্তু ইসরায়েলি কনস্যুলেট ছিল কি না তা তাৎক্ষণিকভাবে স্পষ্ট নয়।

ইস্তাম্বুলের গভর্নর দাভুত গুল জানিয়েছেন, ঘটনার সময় পুলিশের দুজন সদস্যও আহত হয়েছেন। স্থানীয় একটি সূত্র এএফপিকে জানিয়েছে, বর্তমানে কোনো ইসরায়েলি কূটনীতিক তুরস্কে নেই। ২০২৩ সালে হামাসের সঙ্গে সংঘাত শুরুর পরপরই নিরাপত্তার স্বার্থে অঞ্চলজুড়ে কূটনৈতিক মিশনগুলো খালি করা হয়েছিল।

তুরস্কের স্বরাষ্ট্রমন্ত্রী মোস্তফা চিফতচি জানিয়েছেন, হামলাকারীরা ইজমিত (ইস্তাম্বুল থেকে ৮৬ কিলোমিটার দূরে) শহর থেকে একটি ভাড়া করা গাড়িতে ইস্তাম্বুলে এসেছিল। তাদের একজনের সঙ্গে সন্ত্রাসী গোষ্ঠীর যোগাযোগ ছিল।

তুর্কি কর্মকর্তারা তাৎক্ষণিকভাবে ওই গোষ্ঠীর নাম প্রকাশ করেননি। তবে দেশটির সংবাদমাধ্যমগুলো বলছে, এটি ‘ইসলামিক স্টেট’ হতে পারে। ইস্তাম্বুল থেকে প্রায় ৯০ কিলোমিটার দূরের মারমারা সাগরের তীরে অবস্থিত ইয়ালোভাতে এই গোষ্ঠীর সদস্যদের সঙ্গে তুর্কি পুলিশের সংঘর্ষের খবর পাওয়া গেছে।

আরও পড়ুন

×