ইসরায়েলে হিজবুল্লাহর রকেট হামলা
ছবি: আনাতোলু আজানসি
অনলাইন ডেস্ক
প্রকাশ: ০৯ এপ্রিল ২০২৬ | ০৭:২৩ | আপডেট: ০৯ এপ্রিল ২০২৬ | ০৭:৩২
ইসরায়েলি বাহিনীর যুদ্ধবিরতি লঙ্ঘনের প্রতিবাদে উত্তর ইসরায়েলের মানারা বসতিতে রকেট হামলা চালিয়েছে হিজবুল্লাহ। আজ বৃহস্পতিবার ভোরে এ হামলা চালানো হয় বলে এক বিবৃতিতে জানিয়েছে হিজবুল্লাহ। খবর আল–জাজিরার
টেলিগ্রামে দেওয়া বিবৃতিতে হিজবুল্লাহ বলেছে, ‘আমাদের দেশ ও জনগণের ওপর ইসরায়েলি-মার্কিন আগ্রাসন বন্ধ না হওয়া পর্যন্ত এই পাল্টা জবাব অব্যাহত থাকবে।’
এর আগে ইসরায়েলি সংবাদমাধ্যম জানিয়েছিল, লেবানন থেকে ছোড়া একটি রকেট আকাশেই ধ্বংস করে দেওয়া হয়েছে।
বুধবার লেবাননজুড়ে প্রায় ১০০টি লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে ইসরায়েলি বিমান বাহিনী। দিনভর চলা এই রক্তক্ষয়ী হামলায় অন্তত ২৫৪ জন নিহত এবং ১ হাজার ১৬৫ আহত হয়েছেন।
- বিষয় :
- ইরান
- ইসরায়েল
- হিজবুল্লাহ
- রকেট হামলা
