ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

লেবানন-ইসরায়েল আলোচনা ‘ফলহীন’: হিজবুল্লাহ নেতা

লেবানন-ইসরায়েল আলোচনা ‘ফলহীন’: হিজবুল্লাহ নেতা
×

ছবি: বিবিসি

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৪ এপ্রিল ২০২৬ | ০২:০৫

লেবানন সরকারের সঙ্গে ইসরায়েলের সম্ভাব্য আলোচনা প্রত্যাখ্যান করেছেন হিজবুল্লাহর নেতা নাঈম কাসেম। তিনি এ ধরনের আলোচনা ‘ফলহীন’ বলে মন্তব্য করেছেন।

মঙ্গলবার যুক্তরাষ্ট্রে লেবাননের প্রতিনিধিদের ইসরায়েল ও মার্কিন কর্মকর্তাদের সঙ্গে আলোচনায় বসার কথা রয়েছে। এর আগেই কাসেমের এই মন্তব্য সামনে এল।

গত মার্চে ইসরায়েলের সঙ্গে যুদ্ধ শুরুর পরপরই লেবানন সরকার ইরান-সমর্থিত সংগঠন হিজবুল্লাহর সামরিক কার্যক্রম নিষিদ্ধ করে। দেশটির প্রেসিডেন্ট জোসেফ আউন এ সিদ্ধান্তের পক্ষে অবস্থান নিয়ে বলেন, হিজবুল্লাহ দেশটিকে আঞ্চলিক যুদ্ধে জড়িয়ে ফেলেছে।

ইরান-সম্পর্কিত সংবাদমাধ্যমে দেওয়া বক্তব্যে কাসেম বলেন, ইসরায়েলের লক্ষ্য ‘পুরো লেবানন’ এবং পরিস্থিতি মোকাবিলায় লেবানন সরকারের উচিত সেনাবাহিনীকে সক্রিয় করা।

তিনি আরও বলেন, ‘আপনারা যুদ্ধবিরতি চান, কিন্তু তাদের অবস্থান কী, আর আপনাদের হাতে কী ধরনের প্রভাব আছে?’

হিজবুল্লাহর পক্ষ থেকে স্পষ্ট জানানো হয়েছে, তারা ‘শান্ত হবে না, আত্মসমর্পণও করবে না।’ সূত্র: বিবিসি

আরও পড়ুন

×