ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

মার্কিন রণতরী থেকে গুলির পর ইরানি কার্গো জাহাজ জব্দ

মার্কিন রণতরী থেকে গুলির পর ইরানি কার্গো জাহাজ জব্দ
×

মার্কিন রণতরী থেকে খানিকটা দূরে ইরানি কার্গো জাহাজ তুসকা। রোববার উত্তর আরব সাগরে। ছবি: সেন্টকম

এএফপি

প্রকাশ: ২০ এপ্রিল ২০২৬ | ১২:৪৯ | আপডেট: ২০ এপ্রিল ২০২৬ | ২০:৫২

ওমান উপসাগর দিয়ে চলার সময় একটি ইরানি কার্গো জাহাজ জব্দের কথা জানিয়ে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও সামাজিক মাধ্যমে দেওয়া পোস্টে এ তথ্য নিশ্চিত করেছেন। জব্দের আগে ওই জাহাজে মার্কিন রণতরী থেকে গুলি ছোড়া হয়েছিল।

ট্রাম্প তাঁর ট্রুথ সোশ্যাল অ্যাকাউন্টে পোস্ট দিয়ে জানিয়েছেন, ইরানি জাহাজ ‘তুসকা’ থামার সতর্কতা উপেক্ষা করেছিল। এরপর গাইডেড মিসাইল ডেস্ট্রয়ার ‘ইউএসএস স্প্রুয়েন্স’ থেকে গুলি করে জাহাজটির ইঞ্জিন রুম ছিদ্র করে দেওয়া হয়। 

মার্কিন প্রেসিডেন্ট আরও জানিয়েছেন, বর্তমানে মার্কিন নৌ-বাহিনী জাহাজটি তাদের হেফাজতে নিয়েছে। ভেতরে কী আছে তা দেখা হচ্ছে। 

বিশ্বের তেল ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের (এলএনজি) অন্যতম প্রধান পথ হরমুজ প্রণালি নিয়ে যখন উত্তেজনা তুঙ্গে, ঠিক তখনই এই ঘটনাটি ঘটল। মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানিয়েছে, ‘তুসকা’ নামের জাহাজটি ইরানের বন্দর আব্বাসের দিকে যাওয়ার চেষ্টা করেছিল।

আরও পড়ুন

×