ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

ইসরায়েলের সঙ্গে চুক্তি স্থগিত নিয়ে ইউরোপে বিভাজন বাড়ছে

ইসরায়েলের সঙ্গে চুক্তি স্থগিত নিয়ে ইউরোপে বিভাজন বাড়ছে
×

ইসরায়েল ও ইউরোপীয় ইউনিয়নের পতাকা। ছবি: আনাদোলু এজেন্সির সৌজন্যে

রয়টার্স

প্রকাশ: ২১ এপ্রিল ২০২৬ | ১৬:১৪

ইসরায়েলের সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের চুক্তি স্থগিত করতে নতুন আরেকটি দেশ আহ্বান জানিয়েছে। সবশেষ বেলজিয়ামের পররাষ্ট্রমন্ত্রী ম্যাক্সিম প্রিভোট লেবাননে ইসরায়েলের কর্মকাণ্ডকে অগ্রহণযোগ্য উল্লেখ করে ইইউকে চুক্তি স্থগিতের অনুরোধ করেছেন। 

প্রিভোট বলেছেন, তাঁর দেশ ইসরায়েলের সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের ‘সহযোগিতা চুক্তির’ অন্তত আংশিক স্থগিতাদেশের আহ্বান জানাচ্ছে। সঙ্গে তিনি আরও উল্লেখ করেছেন, অন্য দেশগুলোর অবস্থানের কারণে একটি পূর্ণাঙ্গ স্থগিতাদেশ অর্জন করা কঠিন।

ইইউ-ইসরায়েলের মধ্যে সহযোগিতা চুক্তি কার্যকর হয় ২০০০ সালে। এর আওতায় ‘মানবাধিকার ও গণতান্ত্রিক নীতির প্রতি শ্রদ্ধাকে’ ভিত্তি হিসেবে ধরে সম্পর্ক গড়ে তুলবে ইইউ ও ইসরায়েল।  

এর আগে জার্মানি, হাঙ্গেরি এবং চেক প্রজাতন্ত্র চুক্তি স্থগিতের বিরোধিতা করেছিল। তবে স্পেনের পররাষ্ট্রমন্ত্রী হোসে ম্যানুয়েল আলবারেস জানিয়েছেন, তাঁর দেশসহ স্লোভেনিয়া ও আলবেনিয়া চুক্তি স্থগিতের ওপর আলোচনা করতে মঙ্গলবার ইইউকে অনুরোধ করেছে। 

ইউরোপীয় ইউনিয়নের শীর্ষ কূটনীতিক কায়া কালাস গত বছরের মে মাসে ঘোষণা দিয়েছিলেন, ইসরায়েল চুক্তির শর্তগুলো মেনে চলছে কি না তা জোটের পক্ষ থেকে খতিয়ে দেখা হবে। তবে এর আগে সদস্যভুক্ত অর্ধেকের বেশি দেশের সমর্থন লাগবে।

আরও পড়ুন

×