ঢাকা মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬

এলাকা খালির হুমকির পর লেবাননে হামলা করেছে ইসরায়েল

এলাকা খালির হুমকির পর লেবাননে হামলা করেছে ইসরায়েল
×

ইসরায়েলের বিমান হামলার পর ধোঁয়া উড়ছে। রোববার লেবাননের জাওতার এল চারকিয়েহ শহরে। ছবি: এএফপি

এএফপি

প্রকাশ: ২৬ এপ্রিল ২০২৬ | ১৯:১১

সীমান্তবর্তী দক্ষিণাঞ্চলে ইসরায়েল আবার হামলা করেছে বলে জানিয়েছে লেবাননের রাষ্ট্রীয় গণমাধ্যম। সাতটি এলাকা খালি করার হুমকি দেওয়ার পর তেল আবিব এই হামলা চালাল। তবে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু দাবি করেছেন, হিজবুল্লাহর কারণে যুদ্ধবিরতি লঙ্ঘন হচ্ছে।

লেবাননের রাষ্ট্রীয় গণমাধ্যমের খবর অনুযায়ী, যেসব এলাকা খালি করার হুমকি দেওয়া হয়েছিল সেগুলোর মধ্যে কফার তিবনিতে রোববার বিমান হামলা চালায় ইসরায়েলি বাহিনী। এতে বেশ কয়েকজন হতাহত হয়েছেন। 

যুদ্ধবিরতির শর্ত অনুযায়ী, ইসরায়েল ‘পরিকল্পিত বা আসন্ন হামলার’ বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার অধিকার রাখে। ১৭ এপ্রিল যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকে ইসরায়েল লেবাননে কয়েক দফায় হামলা চালিয়েছে। এছাড়া ইসরায়েলের ঘোষিত সাময়িক সামরিক সীমানা ‘হলুদ রেখার’ ভেতরে সেনারা অবস্থান করছেন। লেবানিজদের সেখানে না যাওয়ার সতর্কবার্তা দেওয়া হয়েছে।

রোববার মন্ত্রিসভার সাপ্তাহিক বৈঠকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেন, ‘লেবাননে হিজবুল্লাহর কার্যক্রম দুই দেশের যুদ্ধবিরতিকে ভেঙে দিচ্ছে।’ এ সময় তিনি যুদ্ধবিরতি লঙ্ঘনের জন্য মূলত হিজবুল্লাহকে দায়ী করেন।

আরও পড়ুন

×