ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

৫ হাজারের পর জার্মানি থেকে আরও সেনা সরানোর ইঙ্গিত ট্রাম্পের

৫ হাজারের পর জার্মানি থেকে আরও সেনা সরানোর ইঙ্গিত ট্রাম্পের
×

জার্মান চ্যান্সেলর ফ্রিডরিশ ম্যার্ৎস ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফাইল ছবি: এএফপি

রয়টার্স

প্রকাশ: ০৩ মে ২০২৬ | ১৫:১০

জার্মানি থেকে এরই মধ্যে ৫ হাজার সেনা সরানোর ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। তবে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, এ সংখ্যা আরও বেশি হতে পারে।

জার্মানি হলো ইউরোপে মার্কিন সামরিক বাহিনীর বৃহত্তম ঘাঁটি। যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার স্থানীয় সময় শনিবার সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ডোনাল্ড ট্রাম্প বলেন, ‘আমরা সেনাসংখ্যা অনেক কমিয়ে আনব। এই সংখ্যা ৫ হাজারের চেয়েও অনেক বেশি হবে।’ 

তবে ট্রাম্পের এমন পদক্ষেপের বিরোধীতা করেছেন রিপাবলিকান পার্টির দুজন শীর্ষ নেতা। কংগ্রেসের উচ্চকক্ষ সিনেটের আর্মড সার্ভিসেস কমিটির চেয়ারম্যান রজার উইকার ও হাউজ আর্মড সার্ভিসেস কমিটির চেয়ারম্যান রিপ্রেজেন্টেটিভ মাইক রজার্স এই সিদ্ধান্তে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। তাদের মতে, এসব সেনাকে ইউরোপ থেকে সরিয়ে নেওয়া উচিত নয়। বরং তাদের আরও পূর্ব দিকে (ইউরোপের পূর্বাঞ্চলে) স্থানান্তর করা উচিত।

ওয়াশিংটনের সেনা প্রত্যাহারের ঘোষণাটি এসেছে বেশ গুরুত্বপূর্ণ মুহূর্তে। একদিকে ইরান যুদ্ধ নিয়ে মতবিরোধ এবং শুল্ক সংক্রান্ত উত্তেজনা যুক্তরাষ্ট্র ও ইউরোপের সম্পর্কের ওপর চাপ তৈরি করেছে। জার্মানির পাশাপাশি ট্রাম্প প্রশাসন ইতালি ও স্পেন থেকেও সেনা সরিয়ে নেওয়ার ইঙ্গিত দিয়েছে।

‘ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্র অপদস্থ হচ্ছে’- বলে সম্প্রতি মন্তব্য করেছিলেন জার্মান চ্যান্সেলর ফ্রিডরিশ ম্যার্ৎস। এর প্রতিক্রিয়ায় সেনা কমানোর ঘোষণা দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

আরও পড়ুন

×