ঢাকা মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬

লাওসের সেই গুহা থেকে একজনকে বাইরে এনেছেন উদ্ধারকারীরা

লাওসের সেই গুহা থেকে একজনকে বাইরে এনেছেন উদ্ধারকারীরা
×

গুহার ভেতর উদ্ধারকারী দলের সদস্যরা। বুধবার লাওসের সাইসোম্বুন প্রদেশে। ছবি: এএফপি

সিএনএন

প্রকাশ: ২৯ মে ২০২৬ | ২০:৪৪ | আপডেট: ২৯ মে ২০২৬ | ২০:৪৯

লাওসের বন্যা কবলিত গুহা থেকে একজনকে নিরাপদে বাইরে বের করে আনা সম্ভব হয়েছে বলে জানিয়েছেন উদ্ধারকারী দলের এক সদস্য। ভেতরে আরও চারজন আটকে আছেন। তাদের বাইরে নিয়ে আসার আগে শারীরিক অবস্থা পরীক্ষা-নিরীক্ষার জন্য অপেক্ষা করা হচ্ছে।

শুক্রবার কেংকাড বোংকাওং নামে উদ্ধারকারী দলের ওই সদস্য ফেসবুক পোস্টে এসব তথ্য জানিয়েছেন। গুহা পথটি পাড়ি দিতে একজন দক্ষ ডুবুরির প্রায় দুই ঘণ্টা সময় লাগে। 

মালয়েশিয়ান ডুবুরি লি কিয়ান লি সিএনএনকে বলেন, গুহার ভেতর পানির স্তর বেশ উঁচু। পানিও ঘোলা। পাম্প দিয়ে পানি বের করার পরও উচ্চতার স্তর কমছে না। ভেতরের পথ অত্যন্ত সংকীর্ণ হওয়ায় উদ্ধারকারী ডুবুরিরা আটকে পড়া ব্যক্তিদের ডাইভিং বা ডুব সাঁতার দেওয়াসহ নানা কৌশল শেখাচ্ছেন।

প্রায় নয়দিন আগে স্বর্ণের সন্ধানে লাওসের সাইসোম্বুন প্রদেশের গুহাটির ভেতরে ঢুকে আটকা পড়েন সাতজন। খোঁজ না মেলা দুজনের সন্ধানে শনিবার তল্লাশি শুরু হবে। 

সাইসোম্বুন প্রদেশের লং তিয়াং-এর কাছাকাছি ওই এলাকাটি বিস্তীর্ণ উপত্যকা ও সমৃদ্ধ খনিজের জন্য পরিচিত। লাওস রেসকিউ ভলান্টিয়ার ফর পিপল-এর প্রধান বুনখাম লুয়াংলাথ সম্প্রতি জানান, সাতজন গুহার ভেতর ঢোকার পর হঠাৎ বৃষ্টিতে ভেতরে পানি জমে যায়। পানিতে গুহার মুখ বন্ধ হয়ে যাওয়ার আগেই এক ব্যক্তি বাইরে আসেন। তিনিই পরে সাতজনের আটকে পড়ার বিষয়টি কর্তৃপক্ষকে জানান।

আরও পড়ুন

×