ঢাকা শুক্রবার, ১৯ জুন ২০২৬

মধ্যপ্রাচ্য আগামী ৫০ বছরে বদলে যাবে, চুক্তি নিয়ে ভ্যান্স

মধ্যপ্রাচ্য আগামী ৫০ বছরে বদলে যাবে, চুক্তি নিয়ে ভ্যান্স
×

মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। ফাইল ছবি: এএফপি

বিবিসি

প্রকাশ: ১৫ জুন ২০২৬ | ১৩:৩৬

ইরানের সঙ্গে হতে যাওয়া চুক্তির প্রভাব নিয়ে কথা বলেছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। তাঁর মতে, এই চুক্তিটি আগামী ৫০ বছরে মধ্যপ্রাচ্যকে মৌলিকভাবে বদলে দিতে পারে।

স্থানীয় সময় রোববার ফক্স নিউজকে দেওয়া সাক্ষাৎকারে ভ্যান্স বলেন, ‘আমার পুরো জীবনে, এমনকি তারও আগে থেকে বিশ্বের এই অঞ্চলটি অস্থিরতার মধ্যে ছিল। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের হুমকি দূর করতে সক্ষম হয়েছেন। এখন মধ্যপ্রাচ্যে সমৃদ্ধি ও সাফল্যের একটি নতুন যুগ গড়ে তোলা সম্ভব হবে।’

ভ্যান্সের ভাষায়, সত্যি বলতে এই অঞ্চল থেকে আমেরিকান জনগণের জন্যও উল্লেখযোগ্য অর্থনৈতিক সমৃদ্ধির সুযোগ সৃষ্টি করা যাবে।

প্রায় দুই মাসের কূটনৈতিক মধ্যস্থতার পর সোমবার পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ জানান, যুক্তরাষ্ট্র ও ইরান শান্তি চুক্তিতে পৌঁছেছে। আগামী শুক্রবার (১৯ জুন) সুইজারল্যান্ডের জেনেভায় আনুষ্ঠানিকভাবে চুক্তিটি স্বাক্ষরিত হবে।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও ইরানের সঙ্গে চুক্তিতে পৌঁছানোর খবর নিশ্চিত করেছেন। ট্রুথ সোশ্যালে তিনি বলেন, হরমুজ প্রণালি টোল ফ্রি হবে, আর সেই সঙ্গে যুক্তরাষ্ট্র নৌ অবরোধ প্রত্যাহার করবে। অপরদিকে ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী কাজের ঘারিবাবাদিও রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া বিবৃতিতে চুক্তির কথা নিশ্চিত করেছেন।

জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস, জার্মানি, যুক্তরাজ্য, ফ্রান্স ও ইতালি এ চুক্তিকে স্বাগত জানিয়েছে।

আরও পড়ুন

×