ঢাকা বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬

চামড়া শিল্পে বাংলাদেশ ব্যাংকের প্রাক্-অর্থায়ন স্কিমে যুক্ত হলো ইবিএল

চামড়া শিল্পে বাংলাদেশ ব্যাংকের প্রাক্-অর্থায়ন স্কিমে যুক্ত হলো ইবিএল
×
×

ছবি-সংগৃহীত

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৫ নভেম্বর ২০২৬ | ২০:৩৩

চামড়া ও চামড়াজাত পণ্য শিল্পের বিকাশ ও সম্প্রসারণে স্বল্প সুদে ঋণ দিতে বাংলাদেশ ব্যাংকের প্রাক্-অর্থায়ন স্কিমে যুক্ত হয়েছে ইস্টার্ন ব্যাংক পিএলসি (ইবিএল)। এ স্কিমের আওতায় যোগ্য গ্রাহকেরা ব্যবসার ধরন অনুযায়ী সর্বোচ্চ ৩০ কোটি টাকা পর্যন্ত ঋণ নিতে পারবেন। ঋণের সুদের হার নির্ধারণ করা হয়েছে ৭ শতাংশ।

সম্প্রতি ঢাকায় আয়োজিত এক অনুষ্ঠানে এ-সংক্রান্ত অংশগ্রহণ চুক্তি স্বাক্ষর করেন বাংলাদেশ ব্যাংকের এসএমই অ্যান্ড স্পেশাল প্রোগ্রামস বিভাগের পরিচালক মো. জবদুল ইসলাম এবং ইবিএলের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) হাসান ও. রশীদ। তাঁরা নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।

স্কিমের আওতায় চামড়া ও সংশ্লিষ্ট শিল্পের সম্প্রসারণ, কারখানার অবকাঠামো নির্মাণ এবং ট্যানারি ও চামড়াজাত পণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠানের যন্ত্রপাতি কেনার জন্য অর্থায়ন করা হবে। ব্যবসার ধরন অনুযায়ী যোগ্য গ্রাহকেরা এ সুবিধা পাবেন।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর আনিসুর রহমান, নির্বাহী পরিচালক নাহিদ রহমান এবং ইবিএলের এসএমই বিজনেস প্রধান মো. সাবু মুনশিসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

আরও পড়ুন

×