ঢাকা বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬

শনিবার সব পোশাক কারখানায় ছুটি 

শনিবার সব পোশাক কারখানায় ছুটি 
×
×

ছবি: ফাইল

সমকাল প্রতিবেদক 

প্রকাশ: ০৫ নভেম্বর ২০২৬ | ২১:৩১

আগামী শনিবার তৈরি পোশাক খাতের সব কারখানা বন্ধ থাকবে। জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে সরকারি ছুটির সঙ্গে মিল রেখে কারখানা বন্ধ রাখতে সদস্য কারখানা কর্তৃপক্ষকে অনুরোধ জানিয়েছে পোশাক খাতের দুই সংগঠন বিজিএমইএ ও বিকেএমইএ। 

আজ বৃহস্পতিবার তৈরি পোশাক উৎপাদন ও রপ্তানিকারক উদ্যোক্তাদের সংগঠন বিজিএমইএর পক্ষ থেকে সদস্যদের কাছে পাঠানো নোটিশে আগামী শনিবার পোশাক কারখানা ছুটি রাখতে অনুরোধ জানিয়ে নোটিশ জারি করেছে বিজিএমইএ। 

নোটিশে বলা হয়, গত ৫ অক্টোবর মন্ত্রিসভার বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী, সরকারের জনপ্রশাসন মন্ত্রণালয় প্রতিবছর ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে সাধারণ ছুটি ঘোষণা করেছে। ফলে আগামী শনিবার বিজিএমইএর সদস্যভুক্ত সব পোশাক কারখানায় ছুটি ঘোষণা করার অনুরোধ করা হয়। বিজিএমইএর নোটিশের সঙ্গে গত ৫ অক্টোবর মন্ত্রী পরিষদের বৈঠকে নেওয়া সিদ্ধান্তের একটি অনুলিপিও পাঠানো হয়েছে। 

তৈরি পোশাকের নিট ক্যাটেগরির পণ্য উৎপাদন ও রপ্তানিকারক উদ্যোক্তাদের সংগঠন বিকেএমইএ সূত্রে জানা গেছে, সংগঠনের পক্ষ থেকে সদস্য পোশাক কারখানাগুলোকে আগামী শনিবার ছুটি রাখতে অনুরোধ জানিয়ে চিঠি দিয়ে দেওয়া হয়েছে। 
 

আরও পড়ুন

×