ঢাকা বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬

ঢামেক হাসপাতাল পরিদর্শনে দুদক চেয়ারম্যান, শুনলেন রোগীদের কথা

ঢামেক হাসপাতাল পরিদর্শনে দুদক চেয়ারম্যান, শুনলেন রোগীদের কথা
×
×

ছবি- সংগৃহীত

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ০৫ নভেম্বর ২০২৬ | ২০:১৮

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের (ডিএমসি) রোগীদের ভোগান্তির কথা শুনেছেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান বিচারপতি এ. কে. এম. আসাদুজ্জামান। বৃহস্পতিবার তিনি আকস্মিকভাবে হাসপাতালের জরুরি বিভাগ পরিদর্শন করেন। দুদকের জনসংযোগ কর্মকর্তা মো. আকতারুল ইসলাম আজ এই তথ্য জানিয়েছেন।

পরিদর্শনকালে রোগীরা চেয়ারম্যানের কাছে হাসপাতালে দালালদের দৌরাত্ম, ডাক্তারদের অনুপস্থিতি, প্রয়োজনীয় ঔষধের সরবরাহ না থাকা, অবহেলা ও ভোগান্তির নানা অভিযোগ তুলে ধরেন। আগামী দিনে সারাদেশে সেবামূলক প্রতিষ্ঠানগুলোতে জনসেবা নিশ্চিতকল্পে দুদকের এ ধরণের অভিযান অব্যাহত থাকবে বলে চেয়ারম্যান জানান। 

এ সময় উপস্থিত ছিলেন— দুদক কমিশনার ড. জাহাঙ্গীর আলম খান, কমিশনার ড. মো. সাজ্জাদ হোসেন ভূইয়া, সচিব মো. সাইদুর রহমান খান, ডিএমসির পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এ কে এম ফরহাদ হোসেন প্রমুখ।

জরুরি বিভাগে যথাযথ সেবা নিশ্চিৎ করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য তাদের প্রতি নির্দেশনা দিয়েছেন চেয়ারম্যান।

আরও পড়ুন

×