ঢাকা বুধবার, ২৪ জুন ২০২৬

নতুন জরিপ

যুক্তরাষ্ট্র ও ট্রাম্পের ওপর আস্থা কমেছে বিশ্ববাসীর

যুক্তরাষ্ট্র ও ট্রাম্পের ওপর আস্থা কমেছে বিশ্ববাসীর
×

নির্ভরযোগ্য অংশীদার হিসেবে যুক্তরাষ্ট্রের প্রতি অন্য দেশের নাগরিকদের আস্থা কমছে। প্রতীকী ছবি

সাউথ চায়না মর্নিং পোস্ট

প্রকাশ: ২৪ জুন ২০২৬ | ১৫:৩৬

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বের প্রতি বিশ্বজুড়ে মানুষের আস্থা এখনো বেশ তলানিতে। এক সময়ের নির্ভরযোগ্য অংশীদার হিসেবে দেশটির যে ভাবমূর্তি ছিল, সেটিও ক্রমাগত কমে যাচ্ছে। 

ওয়াশিংটনভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান ‘পিউ রিসার্চ সেন্টার’ এর জরিপে এমন তথ্য উঠে এসেছে। মঙ্গলবার এই ফলাফল প্রকাশ করা হয়েছে। জরিপে ৩৬টি দেশের ৪২ হাজার ১৫১ জন প্রাপ্তবয়স্ক নাগরিক অংশ নেন।

জরিপটি চালানো হয় গত ফেব্রুয়ারি থেকে মে মাসের মধ্যে। এই সময়ে চীনের সঙ্গে ভূ-রাজনৈতিক প্রতিযোগিতা এবং ইরানের সঙ্গে যুদ্ধে জড়িয়েছিল যুক্তরাষ্ট্র। 

জরিপের ফলাফলে দেখা গেছে, আন্তর্জাতিক বিষয়াবলি পরিচালনায় ট্রাম্পের সঠিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতার ওপর আস্থা রেখেছেন মাত্র ২৩ শতাংশ অংশগ্রহণকারী। বিপরীতে, প্রায় দুই-তৃতীয়াংশ মানুষ তাঁর প্রতি সামান্য বা একেবারেই কোনো আস্থা রাখতে পারেননি।

তুলনামূলক পরিসংখ্যানে দেখা গেছে, ২৪টি দেশের মধ্যে ১৬টিতে ট্রাম্পের প্রতি মানুষের আস্থা কমে গেছে এবং কোনো দেশেই আস্থার উন্নতি দেখা যায়নি। একই সঙ্গে যুক্তরাষ্ট্রের প্রতিও মানুষের দৃষ্টিভঙ্গির নেতিবাচক প্রবণতা দেখা গেছে। 

জরিপের অন্তর্ভুক্ত ৩৬টি দেশের মধ্যে মাত্র ৩৭ শতাংশ মানুষ যুক্তরাষ্ট্রের প্রতি ইতিবাচক ধারণা পোষণ করেছেন। বিপরীতে ৫৭ শতাংশ মানুষের দৃষ্টিভঙ্গি ছিল নেতিবাচক। ইন্দোনেশিয়া, ইতালি, নাইজেরিয়া, দক্ষিণ আফ্রিকা, দক্ষিণ কোরিয়া ও তুরস্কে যুক্তরাষ্ট্রের গ্রহণযোগ্যতা কমেছে ১০ শতাংশের বেশি।

আরও পড়ুন

×