ঢাকা শুক্রবার, ১৭ জুলাই ২০২৬

‘আই হ্যাভ আ প্ল্যান’: ব্রিটিশ প্রধানমন্ত্রীর দায়িত্ব নেওয়ার পথে বার্নহাম

‘আই হ্যাভ আ প্ল্যান’: ব্রিটিশ প্রধানমন্ত্রীর দায়িত্ব নেওয়ার পথে বার্নহাম
×

যুক্তরাজ্যের লেবার পার্টির নতুন নেতা অ্যান্ডি বার্নহাম। ছবি: এএফপি

এএফপি ও বিবিসি

প্রকাশ: ১৭ জুলাই ২০২৬ | ২০:৩৫ | আপডেট: ১৭ জুলাই ২০২৬ | ২০:৪২

যুক্তরাজ্যের ক্ষমতাসীন দল লেবার পার্টির নতুন নেতা নির্বাচিত হয়েছেন অ্যান্ডি বার্নহাম। আগামী কয়েকদিনের মধ্যে তিনি দেশটির নতুন প্রধানমন্ত্রী হিসেবে আনুষ্ঠানিক দায়িত্ব নেবেন। রাজা তৃতীয় চার্লসের সঙ্গে সাক্ষাতের পর সোমবার প্রধানমন্ত্রীর দপ্তর ১০ নম্বর ডাউনিং স্ট্রিটে প্রবেশ করতে পারেন।

বার্নহাম দায়িত্ব নিলে এক দশকের মধ্যে সপ্তম প্রধানমন্ত্রী পাবেন যুক্তরাজ্যের ভোটাররা। শুক্রবার লেবার পার্টির বিশেষ সম্মেলনে নেতা নির্বাচিত হওয়ার পর জনগণের মনে পুনরায় আশা ফিরিয়ে আনার প্রতিশ্রুতি দিয়েছেন ম্যানচেস্টারের সাবেক এই মেয়র। তিনি বলেন, ‘মানুষ নতুন করে স্বপ্ন দেখার সুযোগের অপেক্ষা করছে। আমরা তাদের সেই আশা ফিরিয়ে দিতে যাচ্ছি।’

বার্নহাম বলেন, ‘কী করতে চাই তা খুব ভালো করে জানি। আই হ্যাভ আ প্ল্যান। আমি আপনাদের সবার ওপর বিশ্বাস রাখি এবং আমি আত্মবিশ্বাসী যে আমরা এটি সফল করতে পারব।’

৫৬ বছর বয়সী এই নেতা কিয়ার স্টারমারের স্থলাভিষিক্ত হলেন। লেবার পার্টির এমপিরা মনে করছেন, নাইজেল ফারাজের অভিবাসনবিরোধী দল ‘রিফর্ম ইউকে’-কে নিয়ন্ত্রণে আনার ক্ষেত্রে বার্নহামই সবচেয়ে বড় ভরসা।

সম্প্রতি যুক্তরাজ্যের স্থানীয় সরকার নির্বাচনে রিফর্ম ইউকের বিপরীতে ভরাডুবি হয় লেবার পার্টির। এরপর নেতৃত্বের ব্যর্থতা ও অর্থনৈতিক সংকটের চাপে প্রধানমন্ত্রীর দায়িত্ব ছাড়ার ঘোষণা দেন স্টারমার। কাছাকাছি সময়ে একটি আসনের উপনির্বাচনে জয়ী হয়ে বার্নহাম পার্লামেন্টের সদস্য হন। রাজনৈতিক এই ডামাডোলের মধ্যেই তাঁকে সম্ভাব্য প্রধানমন্ত্রী হিসেবে বিবেচনা করা হচ্ছিল।

আরও পড়ুন

×