ঢাকা বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬

ব্রাজিলের প্রেসিডেন্টকে ‘চোর’ বললেন আর্জেন্টিনার নেতা

ব্রাজিলের প্রেসিডেন্টকে ‘চোর’ বললেন আর্জেন্টিনার নেতা
×

আর্জেন্টিনার প্রেসিডেন্ট হাভিয়ের মিলেই ও ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা দা সিলভা। ছবি: এএফপি

বিবিসি

প্রকাশ: ২৭ জুলাই ২০২৬ | ১৪:১৮

আসন্ন নির্বাচনের আগে ব্রাজিল ও আর্জেন্টিনার নেতারা বেশ উত্তপ্ত বাক্য বিনিময়ে জড়িয়েছেন। সবশেষ ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা দা সিলভাকে চোর বলে সম্বোধন করেছেন আর্জেন্টিনার হাভিয়ের মিলেই। এ ঘটনার পর বুয়েন্স আয়ার্স থেকে নিজেদের রাষ্ট্রদূতকে ফিরিয়ে নিয়েছে রিও ডি জেনিরো।

আগামী অক্টোবরে হতে যাওয়া ব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচনে লুলার বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করবেন সাবেক প্রেসিডেন্ট জাইর বোলসোনারের ছেলে ফ্লাভিও বোলসোনারো। আর্জেন্টিনার প্রেসিডেন্ট হাভিয়ের মিলেই তাতে ফ্লাভিওকে সমর্থন দিচ্ছেন। 

স্থানীয় সময় রোববার সাও পাওলোতে ফ্লাভিওর নির্বাচনী প্রচার কর্মসূচি উদ্বোধনের অনুষ্ঠানে যোগ দেন মিলেই। সেখানে তিনি বলেন, কেবল ফ্লাভিওই পারবেন লুলাকে থামাতে। এরপর তিনি নাম উল্লেখ না করে ব্রাজিলের বর্তমান প্রেসিডেন্টকে চোর ও দণ্ডপ্রাপ্ত আসামি হিসেবে সম্বোধন করেন।

ব্রাজিলের কূটনীতিকরা বলছেন, আর্জেন্টিনার নেতা ব্রাজিলের সরকার, জনগণ এবং গণতন্ত্রকে অপমান করেছেন। মিলেইয়ের বক্তব্যের জবাবে লুলা বলেছেন, তিনি কারও হস্তক্ষেপ ছাড়াই দেশ পরিচালনা করে যাবেন। ব্রাজিলে অন্য কারও নাক গলানো মেনে নেওয়া হবে না।

উল্লেখ্য, ২০১৮ সালে দুর্নীতি ও ঘুষ কেলেঙ্কারির মামলায় লুলার ১২ বছরের কারাদণ্ড হয়েছিল। প্রায় দেড় বছর জেলে থাকার পর তিনি মুক্তি পান। ২০২১ সালে সুপ্রিম কোর্ট লুলার সাজা বাতিল করেন। পরের বছর প্রেসিডেন্ট নির্বাচনে তিনি কট্টর ডানপন্থী জাইর বোলসোনারোকে হারিয়ে ক্ষমতায় বসেন।

আরও পড়ুন

×