ঢাকা বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬

আর্কটিক রুটে প্রথম বাণিজ্যিক জাহাজ পাঠাচ্ছে দক্ষিণ কোরিয়া

আর্কটিক রুটে প্রথম বাণিজ্যিক জাহাজ পাঠাচ্ছে দক্ষিণ কোরিয়া
×

আর্কটিক রুটে বরফভাঙার জন্য ব্যবহৃত একটি জাহাজ। ২০২৩ সালে রাশিয়ায়। ছবি: সিএনএনের সৌজন্যে

এএফপি

প্রকাশ: ২০ আগস্ট ২০২৬ | ১৮:৫২ | আপডেট: ২০ আগস্ট ২০২৬ | ১৮:৫৩

মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির কারণে গুরুত্বপূর্ণ নৌ-রুটে জাহাজ চলাচলে বিঘ্ন ঘটছে। এ অবস্থায় আর্কটিক বা উত্তর মহাসাগর দিয়ে প্রথম পরীক্ষামূলক বাণিজ্যিক জাহাজ পরিচালনার পরিকল্পনা করছে দক্ষিণ কোরিয়া। বৃহস্পতিবার দেশটির মহাসাগর বিষয়ক মন্ত্রণালয় এ তথ্য নিশ্চিত করেছে। 

নর্দার্ন সি রুট (এনএসআর) বা উত্তর সামুদ্রিক পথটি বছরের একটি নির্দিষ্ট সময় ব্যবহার উপযোগী থাকে। ওই সময় চলাচলের জন্য আইসব্রেকার বা বরফভাঙা জাহাজের প্রয়োজন হয় না।

এএফপিকে দক্ষিণ কোরিয়ার মহাসাগর মন্ত্রণালয়ের এক মুখপাত্র জানান, তাদের পরীক্ষামূলক যাত্রাটি ২২ আগস্ট সন্ধ্যায় শুরু হওয়ার কথা। তবে টাইফুনসহ আবহাওয়া পরিস্থিতির ওপর ভিত্তি করে সময়সূচিতে পরিবর্তন আসতে পারে।

পণ্যবাহী জাহাজটি বরফ গলে তৈরি হওয়া আর্কটিক পথ ব্যবহার করে ইউরোপ পৌঁছাবে। রুটটি বাণিজ্যিকভাবে কতটা লাভজনক, সেটিও এই যাত্রার মাধ্যমে যাচাই করা হবে।

মধ্যপ্রাচ্যে জাহাজ চলাচল ব্যাহত হওয়ার প্রেক্ষাপটে বিকল্প পথের খোঁজে নেমেছে বিভিন্ন দেশের সরকার ও শিপিং কোম্পানি। চলতি মাসে আর্কটিক রুট দিয়ে চীনা কনটেইনার জাহাজ ‘দুবাই টাওয়ার’ ইউরোপের উদ্দেশে যাত্রা শুরু করে। পূর্ব চীনের নিংবো বন্দর থেকে রওনা দেওয়া জাহাজটি বেরিং প্রণালি অতিক্রম করে রাশিয়ার আর্কটিক উপকূল ধরে পশ্চিম দিকে অগ্রসর হচ্ছে।

সম্প্রতি দক্ষিণ কোরিয়ার মহাসাগর বিষয়ক উপমন্ত্রী নাম জে-হন বলেন, ভবিষ্যতে আর্কটিক পথটি মধ্যপ্রাচ্যের প্রচলিত রুটগুলোর বিকল্প হতে পারে। তবে পরিবেশবাদী সংস্থাগুলো সতর্ক করে বলেছে, এই পথ ব্যবহারের ফলে মেরু অঞ্চলের বরফ গলে যাওয়ার প্রক্রিয়া ত্বরান্বিত হবে।

আরও পড়ুন

×