ঢাকা রোববার, ১৪ জুন ২০২৬

অস্ট্রেলিয়ায় দাবানালে আরও একজনের মৃত্যু

অস্ট্রেলিয়ায় দাবানালে আরও একজনের মৃত্যু
×

দাবানলে উদ্ধার তৎপরতা- বিবিসি

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৪ নভেম্বর ২০১৯ | ০০:০৮

ভয়াবহ দাবানলে পুড়ছে অস্ট্রেলিয়া। দেশটির পূর্বাঞ্চলের এই দুর্যোগে আরও এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

স্থানীয় সময় বৃহস্পতিবার নিউ সাউথ ওয়েলস রাজ্যে ৫৮ বছর বয়সী ওই ব্যক্তির মৃতদেহ উদ্ধারের মধ্য দিয়ে এ নিয়ে এতে এখন পর্যন্ত চারজনের মৃত্যু হলো বলে কর্তৃপক্ষ জানিয়েছে।

পুলিশের বরাত দিয়ে বিবিসির প্রতিবেদনে এতথ্য জানানো হয়েছে। পুলিশ জানিয়েছে, সিডনির প্রায় ৪শ' কিলোমিটার উত্তরে একটি বনাঞ্চলে পোড়া মৃতদেহ পাওয়া ওই ব্যক্তির পরিচয় এখনও নিশ্চিত হওয়া যায়নি।

এর আগে নিউ সাউথ ওয়েলসের বিভিন্ন স্থান থেকে ভিভিয়ান চ্যাপলিন (৬৯), জুলি ফ্লেচার (৬৩), এবং জর্জ নোয়েল নামের এক ব্যক্তি মৃতদেহ উদ্ধার হয়। নোয়েলে বয়স জানা যায়নি।

বিবিসি বলছে, ১২০টির বেশি দাবানলে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। উদ্ধার তৎপরতা অব্যাহত রয়েছে কয়েকদিন ধরেই। স্থানীয় বাসিন্দারা সবসময় আতঙ্কগ্রস্ত অবস্থায় রয়েছেন।

দুর্যোগপূর্ণ এ সময়ে সবাইকে শান্ত থাকার আহ্বান জানানো হয়েছে। হুমকির মুখে রয়েছে বৃহত্তর সিডনি, হানটার, ইলাওয়ারা ও শোলহেভেন অঞ্চল।

অগ্নিনির্বাপণ বাহিনীর প্রধান দাবানালের ঘটনায় সতর্ক করে দিয়ে 'সামনে আরও কঠিন সময় অপেক্ষা করছে' বলে মন্তব্য করেছেন।

আরও পড়ুন

×