ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

জেরুজালেমে চার্চে আগুন দেয়ার চেষ্টা ব্যর্থ করেন ফিলিস্তিনিরা

জেরুজালেমে চার্চে আগুন দেয়ার চেষ্টা ব্যর্থ করেন ফিলিস্তিনিরা
×

ছবি: আরব নিউজ

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৫ ডিসেম্বর ২০২০ | ০৯:২০

পূর্ব জেরুজালেমের একটি চার্চে আগুন ধরিয়ে দেয়ার চেষ্টা ব্যর্থ করে দিয়েছেন ফিলিস্তিনিরা। গার্ডেনস অব গেথসমেন এলাকার গেথসমেন চার্চে ঢুকে শুক্রবার এক লোক প্রথমে উপাসনার ভান করে পরে আগুন ধরিয়ে দিতে গেলে স্থানীয় ফিলিস্তিনিদের চোখে পড়ে যায়। তারা সবাই এক যোগে আগুন ধরানোর চেষ্টা ব্যর্থ করে দেয়। লোকটাকে আটক করার পর তার পরিচয় জানা যায়। সে একজন ইহুদি সেটলার। খবর আরব নিউজের।

হামজা আজাজ নামের প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে ওয়াফা নিউজ এজেন্সি জানায়, একজন ইহুদি ছেলেকে চার্চে ঢুকতে দেখে চার্চের রক্ষী তাকে অনুসরণ করে ভেতরে ঢুকে যায়। সেখানে সে চার্চের কাঠের বেঞ্চে আগুন ধরিয়ে চেষ্টা করলে প্রহরীর চিৎকারে আশপাশ থেকে কয়েকজন ফিলিস্তিনি ভেতরে ছুটে যায়। তারা কয়েকজন ছেলেটিকে ধরে ফেলে। অন্যরা আগুন নেভাতে শুরু করেন। এরপর পুলিশ এসে সন্দেহভাজন হিসেবে ওই ছেলেকে ধরে নিয়ে যায়।

জর্ডানের বিশপ উইলিয়াম শোমালি এ ঘটনার নিন্দা জানান। তিনি বলেন, একজন ইহুদি চার্চে আগুন ধরিয়ে দেয়ার চেষ্টা করেছিল। এটা আমাদের জন্যে খুব মর্মান্তিক এক ঘটনা। যারা ধর্মীয় সহনশীলতা ও আন্তরিকতা নিয়ে কাজ করছেন, তাদের জন্যও এটা অনেক হতাশার।

অর্থোডক্স বিশপ আতাল্লাহ হান্না বলেন, জেরুজালেম তিন ধর্মের মানুষের কাছে অত্যন্ত পবিত্র এক জায়গা। এখানে এধরনের ঘট্না প্রাতিষ্ঠানিক রেষারেষির উদ্ভব ঘটাবে। তিনি বলেন, যা-ই ঘটুক, আমরা এখনে (জেরুজালেমে) আছি এবং এখানে থাকব।

বেথলেহমের প্রাক্তন মেয়র এবং ফিলিস্তিনের জাতীয় কাউন্সিলের সদস্য ভেরা বাবউন এ ঘটনাকে রাষ্ট্রদ্রোহ, ঘৃণা, নিপীড়ন-অত্যাচারের ঐতিহাসিক ঘটনা হিসেবে উল্লেখ করেন।

আরও পড়ুন

×