ঢাকা সোমবার, ১৫ জুন ২০২৬

ভারতে রাজনৈতিক আশ্রয় চান পাকিস্তানি নেতা আলতাফ

ভারতে রাজনৈতিক আশ্রয় চান পাকিস্তানি নেতা আলতাফ
×

আলতাফ হোসেন- ডন

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২১ নভেম্বর ২০১৯ | ০০:৫৯ | আপডেট: ২১ নভেম্বর ২০১৯ | ০১:০৭

যুক্তরাজ্যের লন্ডন ভিত্তিক সংগঠন মুত্তাহিদা কওমি মুভভেন্টের (এমকিউএম-লন্ডন) প্রতিষ্ঠাতা আলতাফ হোসেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে রাজনৈতিক আশ্রয় প্রার্থনা করেছেন।

চলতি মাসের শুরুতে লন্ডন থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক বক্তব্যে পাকিস্তানের এই রাজনৈতিক নেতা তিনি এবং তার সংগঠনের নেতৃবৃন্দের জন্য এ আশ্রয় প্রার্থনা করেন বলে পাকিস্তানের সংবাদ মাধ্যম ডনের এক প্রতিবেদনে বলা হয়েছে।

আলতাফ বলেন, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি যদি আমাকে এবং আমার সহকর্মীদের ভারতে রাজনৈতিক আশ্রয় দেন, তবে আমি সেখানে যেতে প্রস্তুত আছি। আমার দাদা-দাদিসহ অনেক আত্মীয় সেখানে মাটির নিচে শুয়ে আছেন।

তিনি বলেন, আমি সেখানে যেতে চাই এবং তাদের জন্য প্রার্থনা করতে চাই।

পাকিস্তানের চতুর্থ বৃহত্তম রাজনৈতিক দল মুত্তাহিদা কওমি মুভমেন্ট-পাকিস্তান। এর প্রতিষ্ঠাতা আলতাফ হোসেন। এরই একটি অংশ মুত্তাহিদা কওমি মুভভেন্ট-লন্ডন। দীর্ঘ ২৭ বছর ধরে সেখানকার নাগরিক হয়ে যুক্তরাজ্যে বসবাস করছেন আলতাফ।

লন্ডনে সহিসংতার এক মামলায় সম্প্রতি জামিন পেয়েছেন আলতাফ হোসেন। যুক্তরাজ্যে এর আগে দুইবার গ্রেফতার হন এই নেতা। উসকানিমূলক বক্তব্যের দায়ে ২০১৬ সালের ২২ আগস্ট থেকে যুক্তরাজ্যে নিষিদ্ধ রয়েছে লন্ডন ভিত্তিক এমকিউএম।

আলতাফ তার বক্তব্যে ভারতে তাকে আশ্রয় দেওয়া হলে তিনি রাজনৈতিক কোনও ব্যাপার নিয়ে মাথা ঘামাবেন না বলেও অঙ্গীকার করেন।

আরও পড়ুন

×