বার্লিনে গুলিতে ৪ জন আহত
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৬ ডিসেম্বর ২০২০ | ০২:৫৬ | আপডেট: ২৬ ডিসেম্বর ২০২০ | ০২:৫৮
জার্মানির রাজধানী বার্লিনে গুলিতে অন্তত চারজন আহত হয়েছেন। শনিবার ভোরে এ ঘটনা ঘটে।
আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক। খবর রয়টার্সের
বার্লিনের কয়েৎজবার্গ জেলার ওই গুলির ঘটনায় বেশ কয়েকজন জড়িত বলে জানিয়েছে পুলিশের এক মুখপাত্র।
যেখানে গুলির ঘটনা ঘটেছে তার খুব কাছে স্যোসাল ডেমোক্র্যাট পার্টির (ডিপিএ) কার্যালয়।
রাজনৈতিক উদ্দেশ্যে এই ঘটনা ঘটানো হয়েছে-এমন কোনো প্রমাণ এখনও মেলেনি বলে জানিয়েছে পুলিশ। তারা জানিয়েছে, এ বিষয়ে স্পষ্ট করে এখনও কিছু জানা যায়নি।
এ ঘটনায় কারা জড়িত তাদের খুঁজে বের করতে অভিযান শুরু করেছে পুলিশ।
