ঢাকা সোমবার, ১৫ জুন ২০২৬

ভারতজুড়ে এনআরসি করার ইঙ্গিত অমিত শাহের

ভারতজুড়ে এনআরসি করার ইঙ্গিত অমিত শাহের
×

ফাইল ছবি

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২২ নভেম্বর ২০১৯ | ০০:৩৮ | আপডেট: ২২ নভেম্বর ২০১৯ | ০১:১২

আসামের জাতীয় নাগরিকপঞ্জি তালিকা (এনআরসি) বাতিল করে সমগ্র ভারতে নতুন করে এই তালিকা করার ইঙ্গিত দিয়েছেন দেশটির কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।

বুধবার রাজ্যসভায় তিনি এই ইঙ্গিত দেন বলে আনন্দবাজার পত্রিকার প্রতিবেদনে বলা হয়েছে।

আসামের এনআরসিতে ধর্মের ভিত্তিতে বিভাজন হয়েছে- এই সমালোচনার পরিপ্রেক্ষিতে মুখ খোলেন অমিত শাহ। এ সময় তিনি ধর্ম নিরপেক্ষভাবেই ভারতের সব নাগরিক ভারতজুড়ে হওয়া এনআরসিতে স্থান পাবেন বলে মন্তব্য করেন।

অমিত শাহ বলেন, সারা ভারতে যখন এনআরসি প্রক্রিয়া শুরু হবে তখন তার মধ্যে আসামও পড়বে। এনআরসি প্রক্রিয়া সারা ভারতে কার্যকর হবে। কোনও ধর্মের মানুষেরই উদ্বেগের কোনও কারণ নেই, এটা এমন একটা প্রক্রিয়া যাতে সকলেই এনআরসির আওতায় আসতে পারেন।

আসামে চূড়ান্ত এনআরসি তালিকা প্রকাশিত হয় গত ৩১ অগাস্ট। এই তালিকা থেকে বাদ পড়েছেন ১৯ লাখের বেশি মানুষ।

আরও পড়ুন

×