কলম্বিয়ায় পুলিশ স্টেশনে হামলা, নিহত ৩
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৩ নভেম্বর ২০১৯ | ০১:৪৮ | আপডেট: ২৩ নভেম্বর ২০১৯ | ০১:৫৮
কলম্বিয়ার দক্ষিণ-পশ্চিমাঞ্চলে একটি পুলিশ স্টেশনে হামলায় তিন কর্মকর্তা নিহত হয়েছেন।
শুক্রবার রাতে সান্তানদার দে কুইলিচাও শহরের এ হামলায় আহত হয়েছেন কমপক্ষে সাতজন। খবর এএফপির।
হামলার ব্যাপারে বিস্তারিত জানা যায়নি।
নগর সচিব জেইম অ্যাসপ্রিলা বলেন, একটি পুলিশ স্টেশনে হামলা চালানো হয়েছে। এতে ঘটনাস্থলে তিনজন প্রাণ হারিয়েছেন এবং আরও সাতজন আহত হয়েছেন।
অ্যাসপ্রিলা জানিয়েছেন, এই হামলার সঙ্গে প্রেসিডেন্ট ইভান ডুকের বিরুদ্ধে চলমান বিক্ষোভের কোনো সম্পর্ক নেই। এটি পৃথক ঘটনা বলে উল্লেখ করেছেন তিনি।
- বিষয় :
- কলম্বিয়া
- পুলিশ কর্মকর্তা নিহত
- হামলা