ঢাকা বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬

সংখ্যালঘুদের নিয়ে তাইওয়ানের এনজিওর সঙ্গে কাজ করবে পাকিস্তানের মানবাধিকার সংগঠন

সংখ্যালঘুদের নিয়ে তাইওয়ানের এনজিওর সঙ্গে কাজ করবে পাকিস্তানের মানবাধিকার সংগঠন
×

পাকিস্তানের মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস ফোকাস পাকিস্তান (এইচআরএফপি) কাজ করবে তাইওয়ান ফাউন্ডেশন ফর ডেমোক্রেসির (টিএফডি) সঙ্গে।

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০২ ফেব্রুয়ারি ২০২১ | ০৩:০২ | আপডেট: ০২ ফেব্রুয়ারি ২০২১ | ০৪:০৭

পাকিস্তানের সংখ্যালঘুদের অধিকারের বিষয়টি আন্তর্জাতিক প্ল্যাটফর্মে তুলে ধরার জন্য দেশটির মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস ফোকাস পাকিস্তান (এইচআরএফপি) কাজ করবে তাইওয়ান ফাউন্ডেশন ফর ডেমোক্রেসির (টিএফডি) সঙ্গে।

এক বিবৃতিতে এইচআরএফপি জানিয়েছে, পাকিস্তানে সংখ্যালঘুরা নিয়মিতভাবে ইসলামিক মৌলবাদীদের টার্গেটে পরিণত হচ্ছে। খবর আল আরাবিয়া পোস্টের

বিবৃতিতে বলা হয়, সংখ্যালঘু সম্প্রদায়ের মেয়েদের অপহরণ করে জোর করে ইসলামে ধর্মান্তর করা হচ্ছে। এমনকি ধর্মীয় স্থান এবং সংখ্যালঘু সম্প্রদায়ের শিক্ষাপ্রতিষ্ঠানে প্রায়ই হামলা চালানো হচ্ছে।

এইচআরএফপি আরও বলেছে, এই বিষয়গুলিতে সত্যানুসন্ধানের জন্য তদন্ত করতে হবে এবং এই প্রক্রিয়ায় আমাদের অন্তর্ভুক্ত করতে হবে। সচেতনতা এবং সুপারিশের জন্য এই বিষয়ে প্রাপ্ত তথ্য প্রকাশনা আকারে করা হবে।

এইচআরএফপির সভাপতি নাভিদ ওয়াল্টার বলেছেন, এইচআরএফপি, টিএফডি এবং হিউম্যান রাইট ডিফেন্ডার্স (এইচআরডি) যেসব চ্যালেঞ্জ মোকাবিলা করতে হবে সেগুলি ভাগ করে নেওয়ার বিষয়ে মাসিক সভা পরিচালনা করবে। 

বিবৃতিতে এইচআরএফপি আরও বলেছে, জাতীয় পর্যায়ে বহু-পক্ষের সঙ্গে পরামর্শ সভা, মানবাধিকার ও সংশ্লিষ্ট বিভাগের সঙ্গে বৈঠক, গণমাধ্যমের মাধ্যমে সচেতনতা বৃদ্ধি এবং জাতীয় সংখ্যালঘু দিবস পালনসহ গণতন্ত্রের কার্যক্রম প্রচার আমাদের মূল কার্যক্রম।


আরও পড়ুন

×