ঢাকা শুক্রবার, ১৯ জুন ২০২৬

ভারতে পেঁয়াজের দাম বাড়ায় কংগ্রেসের প্রতিবাদ

ভারতে পেঁয়াজের দাম বাড়ায় কংগ্রেসের প্রতিবাদ
×

সমকাল ডেস্ক

প্রকাশ: ০৫ ডিসেম্বর ২০১৯ | ০৯:২০

ভারতে পেঁয়াজের দাম অস্বাভাবিক বাড়ার প্রতিবাদে দেশটির পার্লামেন্ট ভবন প্রাঙ্গণে বিক্ষোভ করেছে বিরোধী দল কংগ্রেস। বৃহস্পতিবারের এই বিক্ষোভে কারাগার থেকে জামিনে মুক্তি পাওয়া কংগ্রেস নেতা ও সাবেক কেন্দ্রীয় মন্ত্রী পি চিদম্বরম উপস্থিত ছিলেন। খবর এনডিটিভির।

পেঁয়াজের ঝুড়ি, ব্যানার ও প্ল্যাকার্ডসহ বিক্ষোভে অংশ নেন কংগ্রেস এমপিরা। এ সময় তারা খেটে খাওয়া জনগণকে হয়রানি না করার জন্য সরকারের প্রতি দাবি জানান। বিক্ষোভে আরও উপস্থিত ছিলেন- লোকসভায় কংগ্রেস নেতা অধীর চৌধুরী, গৌরব গগৈসহ আরও কয়েকজন এমপি।

ভারতের কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন বুধবার বলেছেন, পেঁয়াজের মূল্য নিয়ন্ত্রণে রাখতে সরকার বেশ কিছু উদ্যোগ নিয়েছে। এগুলোর মধ্যে রয়েছে রান্নার এই উপকরণ সংরক্ষণের জন্য প্রযুক্তির ব্যবস্থা করা।

চলতি মৌসুমে ভারতে পেঁয়াজের উৎপাদন কম হওয়ায় দেশটিতে সংকট দেখা দিয়েছে। মূল্য নিয়ন্ত্রণে রাখতে পেঁয়াজ রপ্তানি বন্ধ করে আমদানি করেছে সরকার। তারপরও দাম বাড়ছে।

আরও পড়ুন

×