আইসিইউতে প্রেমিকাকে বিয়ে
অনলাইন ডেস্ক
প্রকাশ: ০৬ ডিসেম্বর ২০১৯ | ০৫:২৬ | আপডেট: ০৬ ডিসেম্বর ২০১৯ | ০৬:২৮
বিয়ের প্রতিশ্রুতি দিয়ে শারীরিক সম্পর্ক করেও বিয়ে করেননি তরুণ! এরপর আত্মহত্যার চেষ্টা করেন তরুণী। এতে গুরুতর অসুস্থ হয়ে পড়েন তিনি। নিতে হয় হাসপাতালের নিবিড় পরিচর্যাকেন্দ্রে (আইসিইউ)। এদিকে ওই তরুণী হাসপাতালে থাকা অবস্থায়ই প্রেমিক তরুণকে বাধ্য করা হয় বিয়ে করতে। বিয়ে করেনও তিনি। কিন্তু তারপরই হাসপাতাল থেকে সটকে পড়েন।
ঘটনাটি ঘটেছে মহারাষ্ট্রের পুনেতে। পুলিশ বলছে, আত্মহত্যার চেষ্টার পর হাসপাতালে ভর্তি করা হয় ওই তরুণীকে। পরে বাড়ির লোকজন তার প্রেমিককে ধরে নিয়ে আসেন হাসপাতালে। সেখানেই তাদের বিয়ে হয়।
নিউজএইটটিনের প্রতিবেদনে বলা হয়, ওই তরুণী থানায় তার প্রেমিক সুরজ নালওয়াডের নামে ধর্ষণের অভিযোগ দিয়েছিলেন। অভিযোগে ওই তরুণী বলেন, সুরজ জোর করে তার সঙ্গে শারীরিক সম্পর্ক করেন। প্রতিশ্রুতি দিয়েছিলেন বিয়ে করার। কিন্তু সুরজ তার বিশ্বাস ভেঙেছেন। নিচু জাতের বলে তাকে বিয়ে করতে চাননি সুরজ।
- বিষয় :
- আইসিইউতে বিয়ে
- মহারাষ্ট্র
- ভারত
