নাচ থামানোয় নর্তকীর মুখে গুলি
ছবি: ভিডিও থেকে নেওয়া
অনলাইন ডেস্ক
প্রকাশ: ০৬ ডিসেম্বর ২০১৯ | ০৮:১১ | আপডেট: ০৬ ডিসেম্বর ২০১৯ | ১০:০১
ধর্ষণ ও হত্যায় অভিযুক্ত চার ব্যক্তি পুলিশের গুলিতে নিহতের ঘটনায় ভারতের তেলেঙ্গানা যখন উত্তাল ঠিক তখন আর এক ভয়ঙ্কর ঘটনা ঘটলো উত্তরপ্রদেশে। একটি বিয়ের অনুষ্ঠানে নাচ থামানোর ‘অপরাধে’ নতর্কীর মুখে চালিয়ে দেওয়া হল গুলি। গুরুতর আহত অবস্থায় ওই নতর্কীকে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
গত রোববার উত্তরপ্রদেশের চিত্রকূটে এ ঘটনা ঘটে। আর এই ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হতেই নড়ে চড়ে বসে প্রশাসন। আনন্দবাজারের প্রতিবেদনে একথা বলা হয়েছে।
ভাইরাল ওই ভিডিওতে নতর্কীকে নাচতে দেখা যায়। তার এক সঙ্গিনীও নাচেন পাশেই। কিছুক্ষণ নাচার পর দাঁড়িয়ে পড়েন দু’জনে। তখন পিছন থেকে মদ্যপ এক ব্যক্তিকে বলতে শোনা যায়, ‘গুলি চলবে’। তখন অপর একজন বলেন, ‘সুধীর ভাইয়া আপনি গুলি চালিয়ে দিন’।
এর পরই পিছন থেকে ওই নর্তকীর মুখে গুলি চালানো হয়। মুখে হাত দিয়ে বসে পড়েন তিনি। ঘটনায় হকচকিয়ে যান সেখানে উপস্থিত সবাই। সেখানে উপস্থিত ছিলেন ওই গ্রামের প্রধানও।
এ ঘটনায় স্থানীয় পুলিশ অজ্ঞাত পরিচয় ব্যক্তির বিরুদ্ধে মামলা দায়ের করেছে।
- বিষয় :
- নর্তকীর মুখে গুলি
- উত্তরপ্রদেশ
