ধষর্ণের কথা মেয়েকে ‘চেপে যেতে’ বলেছিলেন অস্ট্রেলিয়ার সাবেক প্রধানমন্ত্রী
বাবার সঙ্গে রোজলিন-বিবিসি
অনলাইন ডেস্ক
প্রকাশ: ০৯ ডিসেম্বর ২০১৯ | ০৩:১২ | আপডেট: ০৯ ডিসেম্বর ২০১৯ | ০৪:১৩
রাজনৈতিক ক্যারিয়ার ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কায় মেয়ে ধর্ষণের শিকার হওয়ার পরও তাকে চুপ থাকতে বলেছিলেন অস্ট্রেলিয়ার সাবেক প্রধানমন্ত্রী বব হক।
আশির দশকের সেই ঘটনায় অভিযোগ করেছেন বব হকের ছোট মেয়ে রোজলিন ডিলন। খবর দ্য গার্ডিয়ানের।
বব হকের দল লেবার পার্টির এমপি বিল ল্যান্ডারইউ তাকে ধর্ষণ করেন বলে অভিযোগ করেছেন রোজলিন।
রোজলিন হলফনামায় বলেছেন, ১৯৮৩ সালে তিনি যখন ল্যান্ডারইউয়ের দপ্তরে কাজ করার সময় ধর্ষণের ঘটনা ঘটে।
ওই সময় তিনবার যৌন হেনেস্থার শিকার হয়েছিলেন রোজলিন। তৃতীয়বার একই ঘটনা ঘটার পর তিনি বাবাকে বিষয়টি জানান।
ডিলনের ভাষ্য অনুযায়ী, তার বাবা তখন উত্তর দেন, ‘তুমি এটা করতে পার না। আমি এই মুহূর্তে কোনো বিতর্ক চাই না। আমি দুঃখিত, কিন্তু আমি লেবার পার্টির নেতৃত্বের লড়াইয়ে নামছি।’
ডিলনের বোন সু পিটার্স হক বলেছেন, ওই ঘটনা পরিবারের সবাই জানতো। কিন্তু তখন আইনি কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।
শ্রমিক ইউনিয়নের সাবেক নেতা ল্যান্ডারইউ ১৯৭৬ থেকে ১৯৯২ সাল পর্যন্ত অস্ট্রেলিয়ার পার্লামেন্ট সদস্য ছিলেন।
বব হক আশির দশকে অস্ট্রেলিয়ার রাজনীতির প্রভাবশালী ব্যক্তি ছিলেন। চারটি সাধারণ নির্বাচনে জয়লাভ করেছিলেন তিনি।
বাবার সম্পদ থেকে ৪০ লাখ অস্ট্রেলীয় ডলার দাবি করে এখন মামলা করেছেন রোজলিন।
