ঢাকা শনিবার, ২০ জুন ২০২৬

অস্ট্রেলিয়ায় উষ্ণতম দিন

অস্ট্রেলিয়ায় উষ্ণতম দিন
×

সমুদ্র সৈকতে তীব্র গরমে বসে আছেন এক দর্শনার্থী- ইপিএ

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৮ ডিসেম্বর ২০১৯ | ০৫:৪৪ | আপডেট: ১৮ ডিসেম্বর ২০১৯ | ১০:১৩

ঢাকার বাতাসে যখন শীতের আমেজ, দেশজুড়ে যখন হিমহিম একটা অবস্থা তখন সবচেয়ে উষ্ণতম দিন পার করল অস্ট্রেলিয়া।

দেশটির ইতিহাসে স্থানীয় সময় বুধবার সবচেয়ে বেশি তাপমাত্রার পারদ চড়েছিল বলে বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে।

অস্ট্রেলিয়ার আবহাওয়া অধিদফতর জানিয়েছে, এদিন অতি উষ্ণ ছিল আবহাওয়া। ২০১৩ সালের ৪০ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার রেকর্ড ভেঙে বুধবারের তাপমাত্রা দাঁড়ায় ৪০ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াসে।

দেশজুড়েই গড়ে প্রায় এমন তাপমাত্রা ছিল অস্ট্রেলিয়ায়। তীব্র খরা এবং দাবানলের মতো সংকটের ম্যধেই নতুন রেকর্ডে পৌঁছাল দেশটির তাপমাত্রা।

আবহাওয়া অধিদফতরের পূর্বাভাস বলছে, আগামী সপ্তাহে দেশের তাপমাত্রা আরও বাড়বে। নতুন করে গড়া উষ্ণতম দিনের এই রেকর্ড ভেঙে তখন নতুন রেকর্ড তৈরি হবে উষ্ণতার।

আরও পড়ুন

×