ঢাকা শনিবার, ২০ জুন ২০২৬

নাগরিকত্ব আইনের প্রতিবাদ

মেঙ্গালুরু-লখনৌতে পুলিশের গুলিতে নিহত ৩

মেঙ্গালুরু-লখনৌতে পুলিশের গুলিতে নিহত ৩
×

পুলিশের লাঠিচার্জের মুখে পড়েন বিক্ষোভকারীরা- জিনিউজ

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৯ ডিসেম্বর ২০১৯ | ২১:৪৭ | আপডেট: ২০ ডিসেম্বর ২০১৯ | ০৫:২১

সংশোধিত নাগরিকত্ব আইনের প্রতিবাদে উত্তাল ভারত। এরই মধ্যে বিক্ষোভে পুলিশের গুলিতে কর্নাটকের মেঙ্গালুরু ও উত্তর প্রদেশের লখনৌতে তিনজন নিহত হয়েছেন।

এনডিটিভি জানিয়েছে, বৃহস্পতিবার বিক্ষোভের মুখে মেঙ্গালুরুতে কারফিউ ঘোষণা করা হয়েছে। ওই এলাকাতে পুলিশের গুলিতে দুইজন মারা গেছেন এবং আহত হয়েছেন ২০ পুলিশ সদস্য। এছাড়া লখনৌতে একজন নিহত হয়েছেন। আহত হন আরও তিনজন।

গত কয়েকদিন ধরে ভারতের সংশোধিত নাগরিকত্ব আইনের বিরুদ্ধে প্রতিবাদে নেমেছেন ১০ রাজ্যের মানুষ। বিক্ষোভে উত্তরপ্রদেশ, কর্নাটকের বিভিন্ন এলাকা, মধ্যপ্রদেশ, দিল্লি কার্যত অবরুদ্ধ।

পুলিশ বলছে, নিষেধাজ্ঞা প্রত্যাখ্যান করে বৃহস্পতিবার উত্তরপ্রদেশ, দিল্লি, কর্নাটক এবং মধ্যপ্রদেশে বিক্ষোভ মারাত্মক আকার ধারণ করেছে। ফলে পরিস্থিতি সামাল দেওয়ার জন্য পুলিশ গুলি চালাতে বাধ্য হয়।

দিল্লিতে নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও রাস্তায় নেমে আসে বহু মানুষ। তাদের অনেককে সাময়িক আটক করা হয়। দিল্লি-হরিয়ানা সীমানাও বন্ধ করে দেওয়া হয়েছে।ফলে যান চলাচল ব্যাহত হওয়ার পাশাপাশি বিমান চলাচলও ব্যাহত হচ্ছে।

এছাড়া অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে দিল্লিতে বৃহস্পতিবার ১৬টি মেট্রো স্টেশন বন্ধ করে দেওয়া হয়। এই মেট্রো স্টেশনগুলোর মধ্যে রয়েছে-লাল কিলা, জামা মসজিদ, চাঁদনি চক, বিশ্ববিদ্যালয়, জামিয়া মিলিয়া ইসলামিয়া, জাসোলা বিহার, শাহিন বাগ এবং মুনিরকা।

আরও পড়ুন

×