ঢাকা রোববার, ২১ জুন ২০২৬

ট্রাম্প পুননির্বাচিত হলে হোয়াইট হাউস ছাড়ার ইঙ্গিত ইভাঙ্কার

ট্রাম্প পুননির্বাচিত হলে হোয়াইট হাউস ছাড়ার ইঙ্গিত ইভাঙ্কার
×

ইভাঙ্কা ট্রাম্প

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৮ ডিসেম্বর ২০১৯ | ২৩:৫৮ | আপডেট: ২৯ ডিসেম্বর ২০১৯ | ০৬:১৮

ইভাঙ্কা ট্রাম্প মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মেয়ে। একই সঙ্গে প্রেসিডেন্ট বাবার উপদেষ্টা হিসেবেও দায়িত্ব পালন করেন তিনি।

কিন্তু ২০২০ সালের নির্বাচনে বাবা ডোনাল্ড ট্রাম্প পুনর্নির্বাচিত হলে হোয়াইট হাউসের পদ ছাড়তে পারেন বলে ইঙ্গিত দিয়েছেন ইভাঙ্কা।

মার্কিন গণমাধ্যম সিবিএসকে দেওয়া এক সাক্ষাৎকারে ৩৮ বছর বয়সী ইভাঙ্কা রাজনীতিকে ‘কম আকর্ষণীয়’ ও ‘সন্তানরাই তার কাছে সবচেয়ে বেশি অগ্রাধিকার পায়’ বলে মন্তব্য করেছেন। খবর এনডিটিভির

আসন্ন নির্বাচনে ট্রাম্প জিতলে ফের তার প্রশাসনে কাজ করবেন কি-না এমন প্রশ্নের জবাবে ইভাঙ্কা বলেন, 'আমার সন্তানরা এবং তাদের সুখই সর্বাগ্রে আমাকে সবচেয়ে বেশি তাড়িত করে।'

তিনি বলেন, 'সন্তানদের দরকারই যেন সবচেয়ে বেশি অগ্রাধিকার পায় সেজন্য আমার সিদ্ধান্ত সবসময়ই দোলাচলের মধ্যে থাকে। এ উত্তরের জন্য তারাই আমাকে সবচেয়ে বেশি তাড়িত করবে।'

বাবার হয়ে প্রচারে দেশের প্রতিটি রাজ্যে ঘুরেছেন জানালেও তার কাজ এখনও ‘শেষ হয়নি’ বলেও মনে করেন ইভাঙ্কা।

তিনি বলেন, 'আমরা অনেক কিছুই করেছি, তবে তা যথেষ্ট নয়।'

কখনও নির্বাচনে দাঁড়াবেন কি-না, এমন প্রশ্নের জবাবে ট্রাম্পকন্যা বলেন, 'সত্যি বললে, আমার কাছে রাজনীতিকে কম আকর্ষণীয় মনে হয়।'

আরও পড়ুন

×