ঢাকা শনিবার, ২৭ জুন ২০২৬

টেক্সাসে সঙ্গীত উৎসবে হুড়োহুড়িতে নিহত ৮

টেক্সাসে সঙ্গীত উৎসবে হুড়োহুড়িতে নিহত ৮
×

সঙ্গীতানুষ্ঠানে হড়োহুড়িতে আটজন নিহত। ছবি: বিবিসি

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৬ নভেম্বর ২০২১ | ০২:২১ | আপডেট: ০৬ নভেম্বর ২০২১ | ০৪:২৫

যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যে এক সঙ্গীত উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে হড়োহুড়িতে অন্তত আটজন নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন বহু। 

স্থানীয় সময় শুক্রবার রাত সোয়া ৯টার দিকে এ ঘটনা ঘটে। খবর বিবিসির

হিউস্টন শহরের ফায়ার সার্ভিস বিভাগের প্রধান নির্বাহী স্যামুয়েল পেনা জানান, শুক্রবার সন্ধ্যা থেকে শুরু হয় সঙ্গীত পরিবেশন। উদ্বোধনী অনুষ্ঠানটিতে ৫০ হাজার মানুষ উপস্থিত ছিলেন। রাত ৯টার দিকে মঞ্চে ওঠেন যুক্তরাষ্ট্রের জনপ্রিয় শিল্পী ট্র্যাভিস স্কট। তিনি মঞ্চে উঠে সঙ্গীত পরিবেশন শুরুর পরই তাকে কাছ থেকে দেখার জন্য মঞ্চের দিকে ছুটে আসা শুরু করেন শ্রোতারা।

স্যামুয়েল আরও বলেন, প্রথমদিকে দর্শক-শ্রোতাদের হুড়োহুড়ির কারণে অনেকেই পদদলিত হন। এ সময় ভিড়ের মধ্যে মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে তাদের ছোটাছুটি আরও বেড়ে যায়। হুড়োহুড়োতে আহত হয়েছেন ৩ শতাধিক, নিহত হয়েছেন আটজন।

হিউস্টনের স্থানীয় পত্রিকা হিউস্টন ক্রনিকেলের বরাত দিয়ে বিবিসি জানিয়েছে, শো শুরুর পর দর্শক-শ্রোতারা মঞ্চের দিকে এগিয়ে আসা শুরু করলে প্রথমে গান থামিয়ে তাদের শান্ত হওয়ার আহ্বান জানান ট্র্যাভিস স্কট।

কিন্তু তাতে কাজ না হওয়ায় এক পর্যায়ে শো সম্পূর্ণ বন্ধের ঘোষণা দিয়ে উৎসুক দর্শক-শ্রোতাদের নিয়ন্ত্রণের জন্য নিরাপত্তা কর্মকর্তাদের সহযোগিতার আহ্বান জানান তিনি।

হিউস্টন পুলিশ বিভাগের প্রধান ট্রয় ফিনার বলেন, এমন দুর্ঘটনা আসলে স্বপ্নেরও অতীত। আমরা কেউ কল্পনা করতে পারিনি এমন একটি অভিজ্ঞতার মধ্যে দিয়ে আমাদের যেতে হতে পারে।

আরও পড়ুন

×