ঢাকা সোমবার, ২২ জুন ২০২৬

তিনিই বিশ্বের প্রবীণতম ব্যক্তি

তিনিই বিশ্বের প্রবীণতম ব্যক্তি
×

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৬ জানুয়ারি ২০২০ | ০১:১৪ | আপডেট: ০৬ জানুয়ারি ২০২০ | ০১:২৫

জাপানি নাগরিক কানে তানাকাই হচ্ছেন বিশ্বের সবচেয়ে প্রবীণতম ব্যক্তি। রোববার জাপানের দক্ষিণাঞ্চলের ফুকুওকার একটি নার্সিংহোমে ১১৭ তম জন্মদিন উদযাপনের মাধ্যমে বিশ্বের সবচেয়ে প্রবীণ ব্যক্তির রেকর্ডটি তিনি ধরে রেখেছেন। 

গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস অনুসারে, গত বছরের ১১ মার্চ ১১৬ বছর ৬৬ দিন বয়সে তানাকা বিশ্বের সবচেয়ে বয়স্ক জীবিত ব্যক্তি হিসেবে স্বীকৃতি পান। 

রোববার জন্মদিন উপলক্ষে নার্সিংহোমের কর্মী ও বন্ধুবান্ধবদের সঙ্গে তানাকা একটি পার্টিতে যোগ দেন। স্থানীয় টেলিভিশনে সেটা সরাসরি সম্প্রচারও করা হয়। 

আসলে তানাকার জন্মদিন ছিল ২ জানুয়ারি।তবে পার্টির আয়োজন করা হয় দুইদিন পরে। পার্টির দিন জন্মদিনের কেকের একটি টুকরা খেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন তানাকা। সেই সঙ্গে আরও খাওয়ার ইচ্ছে প্রকাশ করেন।

জাপানে যে বয়স্ক লোকের সংখ্যা বাড়ছে তানাকার রেকর্ড পরিমাণ বয়স সেটাই প্রমাণ করে। গত কয়েক বছর ধরে জাপানে জন্ম হার কমে যাওয়ায় এবং বয়স্ক ব্যক্তির সংখ্যা বেড়ে যাওয়ায় এখানকার ভবিষ্যৎ অর্থনীতি নিয়ে ওই দেশের সরকার উদ্বিগ্ন হয়ে পড়েছে। 

বিশ্বের সবচেয়ে প্রবীণ ব্যক্তি হিসেবে স্বীকৃতি পাওয়া তানাকা ১৯০৩ সালে অপরিণত অবস্থায় জন্মগ্রহণ করেন। গিনেস ওয়ার্ল্ড রেকর্ড অনুযায়ী, তার বিয়ে হয় ১৯২২ সালে । এরপর তানাকা চার সন্তানের জন্ম দেন । পরে অবশ্য তারা আরেক সন্তানকে দত্তকও নেন। সূত্র : রয়টার্স

আরও পড়ুন

×