ঢাকা সোমবার, ২২ জুন ২০২৬

যাদবপুর বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের মিছিলে পুলিশের লাঠিচার্জ

যাদবপুর বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের মিছিলে পুলিশের লাঠিচার্জ
×

বিক্ষোভরত শিক্ষার্থীদের ওপর পুলিশের লাঠিচার্জ-আনন্দবাজার পত্রিকা

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৬ জানুয়ারি ২০২০ | ২৩:৪৫ | আপডেট: ০৭ জানুয়ারি ২০২০ | ০০:২৮

ভারতে জহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয়ে (জেএনইউ) হামলার ঘটনায় প্রতিবাদে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের শিক্ষঅর্থঅদের বিক্ষোভে লাঠিচার্জ করেছে পুলিশ।   

সোমবার সন্ধ্যায় যাদবপুরে শিক্ষার্থীদের মিছিলে পুলিশ লাঠিচার্জ করে পুলিশ। খবর আনন্দবাজার পত্রিকার।

রোববার সন্ধ্যায় জেএনইউ বিশ্ববিদ্যালয়ে দুর্বৃত্তদের হামলায় অন্তত ৩৪ জন আহত হন। এ ঘটনার প্রতিবাদে সোমবার যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে দু’টি মিছিল বের হয়। 

যাদবপুর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তাদের পোস্টার-প্ল্যাকার্ড পুড়িয়েছে এই অভিযোগ তুলে সন্ধ্যায় আরেকটি মিছিল বের করে বিজেপি। মুখোমুখি অবস্থান নিলে মাঝে পুলিশ ব্যারিকেড দেয়। 

প্রত্যক্ষদর্শীদের অভিযোগ, দু’পক্ষই ব্যারিকেড ভাঙার চেষ্টা করে। এসময় তাদের ছত্রভঙ্গ করতে লাঠিচার্জ করে পুলিশ।

এরপর সুলেখা মোড়ে পুলিশের বিরুদ্ধে অবস্থানে বসেন শিক্ষার্থীরা। দাবি করেন, পুলিশের লাঠিচার্জে আহত হয়েছেন অন্তত ১২ শিক্ষার্থী। 

অন্যদিকে, রাজ্য বিজেপি নেতা সায়ন্তন বসুর অভিযোগ, ‘গোটা ঘটনার জন্য যাদবপুরের শিক্ষার্থীদের প্ররোচনাই দায়ী।’


আরও পড়ুন

×