ইরানি পররাষ্ট্রমন্ত্রীর ভিসা নাকচ করলো যুক্তরাষ্ট্র
ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ জাভেদ জারিফ
অনলাইন ডেস্ক
প্রকাশ: ০৭ জানুয়ারি ২০২০ | ০১:১৯ | আপডেট: ০৭ জানুয়ারি ২০২০ | ০১:২৭
ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ জাভেদ জারিফের ভিসা নাকচ করেছে যুক্তরাষ্ট্র।
বৃহস্পতিবার নিউইয়র্কে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের একটি বৈঠকে ইরানের পররাষ্ট্রমন্ত্রীর অংশ নেওয়ার কথা ছিল। কিন্তু যুক্তরাষ্ট্র তাকে ভিসা দিতে অস্বীকৃতি জানিয়েছে। খবর বিবিসির।
শুক্রবার ভোরে বাগদাদ বিমানবন্দরে মার্কিন যুক্তরাষ্ট্রের হামলায় নিহত হন ইরানের কুদস ফোর্সের কমান্ডার জেনারেল কাসেম সোলাইমানি। এরপর থেকে ওই অঞ্চলে তীব্র উত্তেজনা বিরাজ করছে। এমন পরিস্থিতির মধ্যেই ইরানের পররাষ্ট্রমন্ত্রীর ভিসা নাকচ করল যুক্তরাষ্ট্র।
এ ব্যাপারে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছে মার্কিন পররাষ্ট্র দপ্তর।
জাতিসংঘের ইরান মিশন বলেছে, জাভেদ জারিফের ভিসা নাকচ হওয়ার ব্যাপারে যুক্তরাষ্ট্র বা জাতিসংঘের কাছ থেকে তারা এ ব্যাপারে আনুষ্ঠানিক বক্তব্য পায়নি।
