ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

ক্যাটাবেসিস অবলম্বনে আসছে অ্যামাজন সিরিজ

ক্যাটাবেসিস অবলম্বনে আসছে অ্যামাজন সিরিজ
×

.

সমকাল ডেস্ক

প্রকাশ: ২৬ সেপ্টেম্বর ২০২৫ | ০৬:৩৭

চীনা বংশোদ্ভূত মার্কিন লেখিকা রেবেকা এফ. কুয়াংয়ের ডার্ক একাডেমিয়া ঘরানার ফ্যান্টাসি উপন্যাস ‘ক্যাটাবেসিস’ (Katabasis) অবলম্বনে ওটিটি প্ল্যাটফর্ম অ্যামাজন একটি নতুন ধারাবাহিক শুরু করতে যাচ্ছে। নির্মাতা অ্যাঞ্জেলা ক্যাং তাঁর ইনস্টাগ্রামে এ সংবাদ ভাগ করে নিয়েছেন ভক্তদের সঙ্গে। সেই সঙ্গে উপন্যাসটি নিয়েও জানিয়েছেন তাঁর ব্যক্তিগত অভিমত। ‘কুয়াংয়ের এবারের বইটি পৃথিবীকে নতুন কিছু দিতে চলেছে আমার বিশ্বাস। যারা ফ্যান্টাসি ঘরানার লেখা ভালোবাসেন, পছন্দ করেন জাদু, পৌরাণিক গল্প, প্রেম, পাতাল কিংবা পরপারের অচিনভুবনের গল্প, তাদের জন্যে ভালো কিছু আসছে এ কথা বলাই যায়।’ আর. এফ. ক্যাংয়ের পাঠক মহলে এ মন্তব্যে সাড়া পড়ে গেছে।  
ক্যাটাবেসিসের গল্পরেখা : প্রধান চরিত্র এলিস ল কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ে পিএইচডি করছেন অ্যানালিটিক ম্যাজিক নামে এক প্রাচীন জাদুশাস্ত্রে। এক দুর্ঘটনায় এলিসের শিক্ষক অধ্যাপক জ্যাকব গ্রিমস মারা যান এবং তাঁর আত্মা নরকে চলে যায়। শিক্ষকের সুপারিশপত্র উদ্ধার করার জন্য নরকে যেতে চায়। প্রতিদ্বন্দ্বী পিটার মারডক। তারা নরকে তারা নানা ধরনের কষ্ট, তত্ত্ব ও অভ্যন্তরীণ দ্বন্দ্বের মুখোমুখি হয় এবং জানতে পারে যে শিক্ষক গ্রিমসের সঙ্গে তাদের সম্পর্ক তারা যা জানত তার চেয়ে গভীর। 
ছোট পর্দার এই ধারাবাহিক কবে নাগাদ মুক্তি পেতে পারে এ বিষয়ে এখনও কিছু জানানো হয়নি সংশ্লিষ্ট মহল থেকে।

আরও পড়ুন

×