ঢাকা রোববার, ১৮ অক্টোবর ২০২৬

লেখা থেমে গেলেও পাঠকের সঙ্গে সম্পর্ক থমকে যায় না

লেখা থেমে গেলেও পাঠকের সঙ্গে সম্পর্ক থমকে যায় না
×
×

সেলিনা হোসেন

সেলিনা হোসেন

প্রকাশ: ১৬ অক্টোবর ২০২৬ | ০৮:৫৫ | আপডেট: ১৬ অক্টোবর ২০২৬ | ১০:৪১

| প্রিন্ট সংস্করণ

ব্র্যাক ব্যাংক ও দৈনিক সমকালকে আমার আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা, আমাকে এই পুরস্কারের জন্য নির্বাচিত করার জন্য। বিচারকমণ্ডলী এবং এই আয়োজনের সঙ্গে যুক্ত সকলের প্রতিও রইল আমার আন্তরিক কৃতজ্ঞতা। লেখালিখি আমার জীবনের এক দীর্ঘ পথচলা। এই পথচলায় আনন্দ ছিল, ভালোবাসা ছিল, ছিল জীবনের নানা অভিজ্ঞতা ও অনুভূতি। নিজের ভাবনা, দেখা ও উপলব্ধিকে শব্দের মধ্যে ধরে রাখার চেষ্টা করেছি। আমার এই সাহিত্যযাত্রায় বহুবার পুরস্কৃত ও সম্মানিত হয়েছি। প্রতিটি স্বীকৃতিই আমাকে আনন্দ দিয়েছে, অনুপ্রাণিত করেছে। কিন্তু আজকের এই পুরস্কার আমার কাছে একটু অন্যরকম, একটু বেশি মূল্যবান। আজকের এই সম্মান আমাকে মনে করিয়ে দেয়, লেখা থেমে গেলেও লেখকের সঙ্গে পাঠকের সম্পর্ক থেমে যায় না।

আমার জীবনের এই পর্যায়ে এসে এই পুরস্কার শুধু একটি সাহিত্যিক স্বীকৃতি নয়, এটি ভালোবাসার এক অসাধারণ প্রকাশ। আমার পাঠক, শুভানুধ্যায়ী এবং সাহিত্যজগতের মানুষেরা যে আমাকে আজও মনে রেখেছেন, আমার লেখাকে ভালোবেসেছেন, এই অনুভূতি আমার কাছে অত্যন্ত মূল্যবান।
একজন লেখকের জন্য এর চেয়ে বড় প্রাপ্তি আর কী হতে পারে!

আজকের এই আনন্দ আমি ভাগ করে নিতে চাই আমার পরিবার, বন্ধু, সহযাত্রী এবং সেই সব পাঠকের সঙ্গে, যাদের ভালোবাসা আমার দীর্ঘ সাহিত্যযাত্রাকে অর্থবহ করে তুলেছে।

বাংলা সাহিত্য ও সাহিত্যিকদের সম্মান জানানোর এই সুন্দর উদ্যোগের জন্য ব্র্যাক ব্যাংক ও সমকালকে আবারও আন্তরিক ধন্যবাদ। 

আরও পড়ুন

×