ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

পুরান ঢাকায় গুলি করে হত্যা: দুই ‘শুটার’সহ পাঁচজন চারদিনের রিমান্ডে

পুরান ঢাকায় গুলি করে হত্যা: দুই ‘শুটার’সহ পাঁচজন চারদিনের রিমান্ডে
×

সিসিটিভির ফুটেজে দেখা যায়, তারিক সাইফ মামুন দৌড়ে পালানোর চেষ্টা করছেন (বাঁয়ে)। দুই ব্যক্তি খুব কাছে থেকে তাকে গুলি করছেন (ডানে)

আদালত প্রতিবেদক

প্রকাশ: ১২ নভেম্বর ২০২৫ | ১৯:১০

পুরান ঢাকার ন্যাশনাল মেডিক্যাল কলেজ হাসপাতালের সামনে প্রকাশ্যে গুলি করে  ‘শীর্ষ সন্ত্রাসী’ তারিক সাইফ মামুন হত্যাকাণ্ডে অংশ নেওয়া দুই ‘শুটার’সহ পাঁচ আসামির চারদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

বুধবার অস্ত্র আইনের মামলায় ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট পার্থ ভদ্রের আদালত শুনানি শেষে এ আদেশ দেন।

আসামিরা হলেন ‘শুটার’ মো. ফারুক হোসেন ফয়সাল, ‘শুটার’ রবিন আহম্মেদ পিয়াস, মো. রুবেল, শামীম আহম্মেদ ও মো. ইউসুফ ওরফে জীবন।

এদিন তাদের আদালতে হাজির করা হয়। এরপর মোহাম্মদপুর থানার অস্ত্র মামলায় ১০ দিনের রিমান্ডে নিতে আবেদন করেন ডিবি পুলিশের পরিদর্শক মো. সাজ্জাদ হোসেন।

এ সময় রাষ্ট্রপক্ষের আইনজীবী জালাল উদ্দিন মার্জিন ও কাইয়ুম হোসেন নয়ন রিমান্ডের পক্ষে শুনানি করেন।

অন্যদিকে আসামিপক্ষের আইনজীবী রিমান্ড বাতিল চেয়ে শুনানি করেন। উভয় পক্ষের শুনানি শেষে আদালত জামিন নামঞ্জুর রিমান্ডের আদেশ দেন।

এর আগে সোমবার খুনের মামলায় হাজিরা শেষে পুরান ঢাকায় আদালত এলাকা থেকে বের হন তারিক সাইফ মামুন। এরপর আদালতপাড়ার কাছে ঢাকা ন্যাশনাল মেডিকেল কলেজ ইনস্টিটিউট হাসপাতালের ফটকে দিনদুপুরে গুলি করে হত্যা করা হয় তাকে।

আরও পড়ুন

×