ঢাকা কোর্ট রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের সভাপতি জাকারিয়া, সম্পাদক মিজান
ছবি-সংগৃহীত
আদালত প্রতিবেদক
প্রকাশ: ০১ জুলাই ২০২৬ | ১৬:৫৯
ঢাকা কোর্ট রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের নির্বাচনে সভাপতি পদে জাকারিয়া হায়দার এবং সাধারণ সম্পাদক (সেক্রেটারি) পদে মুহাম্মদ মিজানুর রহমান নির্বাচিত হয়েছেন।
মঙ্গলবার ঢাকার জেলা জজ আদালতের পুরাতন ভবনের নিচতলায় অবস্থিত কোর্ট রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের কার্যালয়ে সদস্যদের প্রত্যক্ষ ভোটে এ নির্বাচন অনুষ্ঠিত হয়। ভোটগ্রহণ শেষে নির্বাচন পরিচালনা কমিটির প্রধান আশরাফ উল আলম সন্ধ্যায় আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করেন।
নির্বাচিত অন্যান্য কর্মকর্তারা হলেন: সিনিয়র সহ-সভাপতি তরিকুল ইসলাম, সহ-সভাপতি গাফফার হোসেন ইমন, সিনিয়র সহ-সাধারণ সম্পাদক আজিজুর রহমান শাহ, সহ-সাধারণ সম্পাদক কামরুজ্জামান সুমন, কোষাধ্যক্ষ (ট্রেজারার) এইচ এম মাসুম এবং দপ্তর ও প্রচার সম্পাদক কে এম খায়রুল কবীর।
কার্যকরী কমিটির সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন জাকির হোসেন, মাহবুব হাসান রানা, মুহাম্মদ ওয়াহিদুন্নবী বিপ্লব, এম এ জলিল উজ্জ্বল এবং আব্দুল্লাহ আল মনসুর রিপন।
এ ছাড়া সংগঠনের উপদেষ্টা পরিষদের সদস্য হিসেবে রয়েছেন সৈয়দ আহমেদ গাজী, মো. মুনজুর আলম (মুনজু), আশরাফ উল আলম, আনোয়ারুল কবির বাবুল, মাহবুবুল হক, আবুল কালাম আজাদ, মোহাম্মদ আবুল কালাম খান এবং রুবেল হাওলাদার।
