বিদায়ী বিচারপতি আশফাকুল ইসলাম
বিচার বিভাগের জন্য আগামী দিনে নতুন নতুন চ্যালেঞ্জ
মো. আশফাকুল ইসলাম
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ১৫ জুলাই ২০২৬ | ০৮:১৭
| প্রিন্ট সংস্করণ
আপিল বিভাগের বিদায়ী বিচারপতি মো. আশফাকুল ইসলাম বলেছেন, আগামী দিনে বিচার বিভাগের জন্য নতুন নতুন চ্যালেঞ্জ আসবে। মামলাজট কমিয়ে বিচারকে আরও দ্রুত ও কার্যকর এবং সেবামুখী করতে হবে।
গতকাল মঙ্গলবার আপিল বিভাগের এজলাস কক্ষে শেষ কর্মদিবসে বিদায়ী বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, একজন বিচারকের আনুগত্য কোনো ব্যক্তি, গোষ্ঠী বা ক্ষমতার প্রতি নয়। তাঁর আনুগত্য সংবিধান, আইন এবং বিবেকের প্রতি।
৬৭ বছর বয়স পূর্ণ হওয়ায় সংবিধান অনুসারে গতকাল অবসরে যান বিচারপতি আশফাকুল। সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি ও অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ের পক্ষ থেকে তাঁকে বিদায় সংবর্ধনা দেওয়া হয়। অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল ও সুপ্রিমকোর্ট বারের সভাপতি ব্যারিস্টার এএম মাহবুব উদ্দিন খোকন বক্তব্য দেন। এ সময় প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী উপস্থিত ছিলেন।
নবীন আইনজীবীদের উদ্দেশে আশফাকুল ইসলাম বলেন, একজন আইনজ্ঞের সবচেয়ে বড় সম্পদ তাঁর সততা, চরিত্র ও অধ্যয়ন।
- বিষয় :
- বিচারপতি