ঢাকা মঙ্গলবার, ২৩ জুন ২০২৬

উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে করণীয়

উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে করণীয়
×

ফাইল ছবি

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২১ জানুয়ারি ২০২০ | ০১:১৬ | আপডেট: ২১ জানুয়ারি ২০২০ | ০১:২৭

নিঃশব্দে আমাদের শরীরে বাসা বাঁধে উচ্চ রক্তচাপ। মানসিক চাপ এবং অস্বাস্থ্যকর জীবনযাপনের ফলে ২০-৩০ বছর বয়সীদে‌র মধ্যে উচ্চ রক্তচাপে আক্রান্ত হওয়ার প্রবণতা বাড়ছে।

চিকিৎসকদের মতে, শরীরে রক্তচাপ বাড়ার মূল কারণ অস্বাস্থ্যকর জীবনযাপন। জীবনযাত্রায় এবং খাদ্যতালিকায় কিছু পরিবর্তন আনতে পারলে ওষুধ ছাড়াই নিয়ন্ত্রণে আনতে পারবেন উচ্চ রক্তচাপ বা হাইপারটেনশনের মতো সমস্যা। 

বিশেষজ্ঞদের পরামর্শ অনুযায়ী যেসব উপায়ে উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ করতে পারেন-

লবণ কম খাওয়া: উচ্চ রক্তচাপ কমাতে প্রথমেই লবণ খাওয়া কমাতে হবে। কারণ, অতিরিক্ত লবণ রক্তে মিশে সোডিয়ামের মাত্রা বাড়ায় এবং দেহে সোডিয়ামের ভারসাম্য নষ্ট করে। ফলে রক্তচাপ বেড়ে যায়। বাড়তে পারে কিডনির সমস্যাও। রান্না ছাড়া, কাঁচা লবণ এড়িয়ে চলুন। সম্ভব হলে, রান্নাতেও যতটা সম্ভব লবণ কম দিন।

মধু: প্রাচীন ভারতীয় আয়ুর্বেদ মতে, উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে রাখতে সবচেয়ে উপকারী হল মধু। এক কাপ উষ্ণ গরম পানিতে এক চামচ মধুর সঙ্গে ৫-১০ ফোঁটা আপেল সিডার ভিনেগার মিশিয়ে প্রতিদিন ঘুম থেকে উঠে খেতে পারলে রক্তচাপ দ্রুত নিয়ন্ত্রণে চলে আসে।

ডায়েটে রাখুন কলা: কলাতে রয়েছে প্রচুর পরিমাণে পটাসিয়াম যা রক্তচাপ কমাতে বিশেষ ভূমিকা পালন করে। দিনের যে কোনও সময়েই কলা খাওয়ার চেষ্টা করুন।

সবুজ সবজি খাওয়া: অতিরিক্ত তেল আর মশলাদার খাবার যতটা সম্ভব এড়িয়ে চলুন। মশলাদার খাবারের বদলে পাতে বেশি করে রাখুন সবুজ শাক-সবজি। সিদ্ধ বা বা সামান্য তেলে রান্না করা সবজি শরীরে ক্যালোরির মাত্রা ধরে রাখে। ফাইবার সমৃদ্ধ সবুজ সবজিতে প্রচুর পরিমাণে ম্যাগনেসিয়াম, পটাসিয়াম, ফোলেট থাকে। এসব উপাদান রক্তচাপ নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে।

তরমুজ: তরমুজে রয়েছে লাইকোপিন, পটাসিয়াম, ভিটামিন এ এবং ফাইবার যা রক্তচাপ নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে। অ্যামিনো অ্যাসিড এল-সিট্রুলিন সমৃদ্ধ তরমুজ শুধু রক্তচাপ নয়, শরীরের নানা সমস্যা দূর করতে সাহায্য করে।

কমলালেবু: পুষ্টিবিদদের মতে, কমলালেবুর রসের সঙ্গে ডাবের পানি মিশিয়ে একটা মিশ্রণ তৈরি করে দিনে ২ থেকে ৩ বার খাতে পারলে রক্তচাপ দ্রুত নিয়ন্ত্রণে চলে আসে।

পাতে থাক ওটমিল: ওজন কমাতে এবং এনার্জি বাড়াতে ওটসের কোনও বিকল্প নেই। পুষ্টিবিদরা সকালে ওটস খাওয়ারই পরামর্শ দিয়ে থাকেন। ওটসে সোডিয়ামের মাত্রা খুব কম, তা ছাড়া রয়েছে উচ্চমাত্রায় ফাইবার যা রক্তচাপ নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে। সূত্র: জিনিউজ

আরও পড়ুন

×