বসন্তের রঙে রঙিন ছোটদের পোশাক
কে ক্র্যাফট
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৭ জানুয়ারি ২০২৬ | ১৬:২৩
বসন্তের আগমনে প্রকৃতি যেমন নতুন রঙে সেজে ওঠে, তেমনি ছোটদের পোশাকেও চাই উচ্ছ্বাস আর প্রাণচাঞ্চল্য। বসন্তের এই আবেশকে কেন্দ্র করে ফ্যাশন ব্রান্ড ‘কে ক্র্যাফট ’নিয়ে এসেছে ছোটদের জন্য নিয়ে এসেছে এমন সব পোশাক- যেখানে রঙ, আরাম ও নান্দনিকতার নিখুঁত সমন্বয় ঘটেছে।
হালকা বাসন্তী, লাল, কমলা, সবুজ, হলুদ, গোলাপি, ল্যাভেন্ডার ও প্যাস্টেল শেডের পোশাকে ছোটদের বসন্তের আনন্দকে করবে আরও প্রাণবন্ত। পোশাকে এমন সব আরামদায়ক ফেব্রিক ব্যবহার করা হয়েছে যাতে শিশুরা সারাদিন স্বাচ্ছন্দ্যে পরতে পারে। খেলাধুলা কিংবা উৎসবেও পোশাকগুলো উপভোগ্য।

এই সংগ্রহে রয়েছে ছোটদের জন্য ফ্রক কাটের কামিজ, লম্বা কামিজের সঙ্গে প্যান্ট স্টাইলের পায়জামা, পালাজো, ধুতি পায়জামা, ফ্রক, কুর্তি ও টপ। ছেলেদের জন্য শার্ট, পাঞ্জাবী, টিশার্ট। সুতি কাপড় ছাড়াও মিলবে লিনেন, ভয়েল। তাতে স্ক্রিন প্রিন্ট, ব্লক, এমব্রয়ডারি, টাই-ডাই ইত্যাদির মিশেলও আছে।
কে ক্র্যাফটের সকল আউটলেট ছাড়াও দেশে এবং দেশের বাইরের যে কোন প্রান্ত থেকে অনলাইন শপ থেকে শিশুদের ফাল্গুন এর পোশাক কিনতে পারেন বিশেষ সাশ্রয়ী মূল্যে। এছাড়া ফেসবুক পেজ থেকেও কেনাকাটা করার সুবিধা আছে।
- বিষয় :
- ফ্যাশন হাউজ
