নাকের দু’পাশে চশমার দাগ পড়েছে? দূর করুন ঘরোয়া উপায়ে
প্রতীকী ছবি
অনলাইন ডেস্ক
প্রকাশ: ০৭ জুন ২০২৬ | ১১:৪৩
অনেকেই নিয়মিত চশমা ব্যবহার করেন। বিশেষ করে যাদের চোখের পাওয়ারের সমস্যা রয়েছে , তাদের চশমা ছাড়া উপায় নেই। নিয়মিত চশমা ব্যবহারের কারণে অনেক সময় নাকের দু’পাশে কালো দাগের সৃষ্টি হয়। অনেকে এই দাগ আড়াল করতে মেকআপ বা কনসিলারের সাহায্য নেন, কিন্তু তাতে সমস্যার স্থায়ী সমাধান হয় না। যারা এ ধরনের সমস্যায় ভুগছেন তারা ঘরোয়া কিছু সমাধান অনুসরণ করতে পারেন। যেমন-
অ্যালোভেরা জেল ও ভিটামিন ই তেল
ত্বকের যেকোনো কালচে দাগ দূর করতে অ্যালোভেরার তুলনা নেই। এতে থাকা ‘অ্যালোসিন’ নামক উপাদান মেলানিন উৎপাদন নিয়ন্ত্রণ করে। প্রতিদিন রাতে ঘুমানোর আগে এক চামচ তাজা অ্যালোভেরা জেলের সাথে একটি ভিটামিন ই ক্যাপসুলের তেল ভালো করে মিশিয়ে নিন। এবার এই মিশ্রণটি নাকের দাগের জায়গায় আলতো হাতে বৃত্তাকারভাবে ম্যাসাজ করুন। সারারাত রেখে সকালে ধুয়ে ফেলুন। কয়েক দিনের মধ্যে দাগ হালকা হতে শুরু করবে।
আলু এবং শসার রস
আলু এবং শসা—উভয় ফলের রসেই প্রাকৃতিক ব্লিচিং উপাদান থাকে। আলু ত্বকের হাইপারপিগমেন্টেশন বা কালচে ভাব দূর করতে বেশ উপকারী। অন্যদিকে শসা ত্বককে ঠান্ডা রাখে। একটি আলু এবং একটি শসা গ্রেট করে রস বের করে নিন। এবার একটি কটন বাড বা তুলোর টুকরো সেই রসে ভিজিয়ে নাকের কালো দাগের ওপর ১০-১৫ মিনিট লাগিয়ে রাখুন। এরপর ঠান্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন। দিনে দু’বার এটি ব্যবহার করলে ভালো ফল পাবেন।
লেবুর রস ও মধুর মিশ্রণ
লেবুতে প্রচুর পরিমাণে ভিটামিন সি এবং সাইট্রিক অ্যাসিড থাকে। এসব উপাদান ত্বকের গভীর থেকে দাগ তুলতে সাহায্য করে। তবে লেবুর রস সরাসরি সংবেদনশীল ত্বকে লাগালে জ্বালাপোড়া হতে পারে। এ কারণে আধ চামচ লেবুর রসের সাথে কয়েক ফোঁটা খাঁটি মধু মিশিয়ে নিন। মধু ত্বককে ময়েশ্চারাইজড রাখবে। এই মিশ্রণটি দাগের ওপর ৫-৭ মিনিট লাগিয়ে রেখে পানি দিয়ে ধুয়ে ফেলুন। এই মিশ্রণটি ব্যবহারের পর রোদে বের হওয়া ঠিক নয়।
টমেটোর পাল্প ও টক দই
টমেটোতে থাকা লাইকোপেন নামক অ্যান্টিঅক্সিডেন্ট ত্বকের মরা চামড়া দূর করতে এবং কালচে দাগ হালকা করতে দারুণ কার্যকরী। এক চামচ টমেটোর পাল্প বা পেস্টের সাথে আধ চামচ টক দই মিশিয়ে একটি প্যাক তৈরি করুন। এটি নাকের দু’পাশে লাগিয়ে ১০ মিনিট অপেক্ষা করুন। শুকিয়ে গেলে হালকা হাতে ঘষে পানি দিয়ে ধুয়ে ফেলুন। এটি চমৎকার প্রাকৃতিক স্ক্রাব হিসেবে কাজ করে।
আমন্ড অয়েল বা কাঠবাদামের তেল
আমন্ড অয়েলে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন ই এবং স্কিন-লাইটেনিং উপাদান থাকে। প্রতিদিন রাতে মুখ ফেসওয়াশ দিয়ে পরিষ্কার করার পর মাত্র দু’ফোঁটা আমন্ড অয়েল আঙুলের ডগায় নিয়ে নাকের দাগের জায়গায় ১ মিনিট ম্যাসাজ করুন। এটি শুষ্ক ত্বককে নরম করার পাশাপাশি চশমার ঘষাজনিত কালো দাগ দূর করতে ভালো কাজ করে। সূত্র: হিন্দুস্তান টাইমস
- বিষয় :
- চশমা
