ঢাকা বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬

ভালো তাল চিনবেন কীভাবে?

ভালো তাল চিনবেন কীভাবে?
×

তাল

অনলাইন ডেস্ক

প্রকাশ: ৩০ আগস্ট ২০২৬ | ১৩:২৭

বাজারে এখন তাল পাওয়া যাচ্ছে। মৌসুমি এই ফল দিয়ে তৈরি ক্ষীর, পিঠার মজাই আলাদা। কিন্তু অনেক সময় কষ্ট করে তালের রস বের করার পর দেখা যায় তালটি বেশ তেঁতো। বাজারে পাওয়া তালের ভিড় থেকে কোনটা রসালো মিষ্টি আর কোনটা মুখে দিলেই তেঁতো লাগবে, তা বেছে নেওয়া বেশ চ্যালেঞ্জিং। কিন্তু আপনি বা যিনি বাজারে যাবেন তাকে যদি তাল কেনার ক্ষেত্রে কয়েকটি টিপস মেনে চলেন তাহলে ভালো তাল কিনতে পারবেন। 

১. তাল কেনার সময় সবচেয়ে বড় ভুলটা হয় রঙ চেনায়। অনেকেই মনে করেন তাল লালচে হলেই খুব মিষ্টি লাগবে, কিন্তু এটা ঠিক নয়। ভালো এবং গাছ-পাকা মিষ্টি তালের গায়ের রঙ হয় ঘন কালো কুচকুচে। গায়ে সামান্য লালচে বা হলুদ আভা থাকলে বুঝতে হবে সেটি পুরো পাকেনি বা পাকার আগেই গাছ থেকে পেড়ে নেওয়া হয়েছে। তাই তাল কেনার সময় একদম গাঢ় কালো রঙের তাল বেছে নিন। কৃত্রিমভাবে পাকানো তাল তেমন মিষ্টি হয় না। 

২. আকারে বিশাল বড় দেখলেই সেই তাল কিনবেন না। মিষ্টি ও ঘন রসে ভরা তালের প্রধান বৈশিষ্ট্য হলো এর ওজন। আকারে ছোট বা মাঝারি হওয়া সত্ত্বেও তাল হাতে নিলে যদি বেশ ভারী মনে হয়, তবে বুঝবেন ভেতরে রস ও শাঁস রয়েছে। তাল যদি একদম গোল হয় তাহলে তা মিষ্টি হওয়ার চান্স থাকে। এমনকি গায়ে যদি সুতোর মতো সাদা দাগ থাকে তাহলে সেই তাল মিষ্টি হয়।

৩. গাছ-পাকা তালের স্বাদ ও গন্ধই আলাদা। তালটি হাতে নিয়ে মাথার চোখ বা বোঁটার দিকটি ভালো করে খেয়াল করুন। বোঁটা যদি হালকা চাপ দিতেই নিজে থেকেই আলগা হয়ে খুলে যায় তাহলে বুঝতে হবে তালটি গাছেই স্বাভাবিকভাবে পেকেছে। বোঁটার কাছে নাক নিয়ে যদি কোনো সুগন্ধ না পান কিংবা টক-পচা ভাব পান, তাহলে সেই তাল না কেনাই ভালো। খাঁটি মিষ্টি তালের সুবাস বোঁটা নাড়লেই বাতাসে ছড়িয়ে পড়ে।

৪. তেঁতো তাল চিনতে পারেন খোসা এবং রসের রঙ দেখে। লালচে বা হালকা সবুজ ভাব থাকা তালের রস সাধারণত তেঁতো ও কষযুক্ত হয়। এছাড়া খোসা ছাড়ানোর পর যদি তালের গায়ে অতিরিক্ত সাদাটে ভাব বা আঠা দেখতে পান, তবে সেই তাল তিতকুটে হওয়ার সম্ভাবনা অনেক বেশি। যে তালের গা অমসৃণ সেটা মিষ্টি পাকা তাল। কিন্তু একেবারে তেলা-গোলা তাল দেখে না কেনাটাই ভালো। তবে যদি কোনও কারণে তেতো রসও বেরোয় তবে নষ্ট হবে এমন ভাবা ঠিক নয়। তালের রস বের করার পর সামান্য লবণ ও পানি মিশিয়ে একটি পাতলা সুতির কাপড়ে ১-২ ঘণ্টা ঝুলিয়ে রাখুন। এতে তালের তেঁতো পানিটা ঝরে গিয়ে তা খাওয়ার উপযোগী হয়ে উঠবে।
সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস 

আরও পড়ুন

×